ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, পুলিশের ধাওয়া
এনামুল হক বাদশা, ফেনী
প্রকাশ: Wednesday, 1 November, 2023, 1:35 AM

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, পুলিশের ধাওয়া

ফেনীতে বিএনপির বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, পুলিশের ধাওয়া

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর ডাকে ৭২ ঘণ্টার অবরোধ চলছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের বড় বাজারে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতা-কর্মীরা। 

জেলা বিএনপির যুগ্ম যুগ্ম আহবায়ক আবদুল খালেক ও আনোয়ার পাটোয়ারীর নেতৃত্বে শতাধিক নেতা-কর্মীর এই মিছিল কিছুদূর যাওযার পরই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ এ সময় তাদের ধাওয়া করলে নেতা-কর্মীরা বড় বাজারে ককটেল বিস্ফোরণের ঘটায়। 

এতে বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকাও গাড়ির টায়ারে অগ্নি সংযোগ করে পিকেটিং করেছে অবরোধকারীরা। 


প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ও মুখোশ বাধা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বিএনপি কার্যালয় সংলগ্নে ইসলামপুর রোডে এসে কয়েকটি ককটেল ছোড়েন। এসময় তারা ব্যবসায়ীদের তাড়াতাড়ি দোকান বন্ধ করতে বলে তারা চলে যায়।

একইসময় শহরের ইসলামপুর রোড ও তাকিয়া রোডে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। সকালে সাড়ে ৭টার দিকে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থলে আসার পর কাউকে দেখতে পায়নি। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।

সকাল থেকেই ফেনীতে অনেকটা ঢিলেঢালা ভাবে চলছে এই অবরোধ। জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচল ছিলো অনেকটাই স্বাভাবিক। মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন চলাচল তেমনটা চোখে না পড়লেও মালবাহী পরিবহন চলতে দেখা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status