|
মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী
নতুন সময় প্রতিনিধি
|
![]() মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ ২ কিশোরী গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলার কাশিনগর আল আমিন মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় তারা। চার দিনেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে। জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কাশিনগর আল আমিন মাদ্রাসায় যেতে বাড়ি থেকে বের হয় মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার। এরপর রাত পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু দীর্ঘ গত চার দিন অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এদিকে মাহিমা আক্তার মাহির নিখোঁজের বিষয়ে তার মা তাছলিমা আক্তার বাদি হয়ে থানায় জিডি করেছেন। নিখোঁজ মাহিয়া আক্তার মাহির মা তাছলিমা আক্তার বলেন, আমার মেয়ে বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বিকাল পর্যন্ত বাড়িতে না আসায় আমরা চারদিকে খোঁজখবর নিই। না পেয়ে থানায় জিডি করেছি। আমার মেয়ের সন্ধান চাই। কাশিনগর আলা আমিন মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার মাদ্রাসা উপস্থিত হয়নি তারা। তাদের পরিবারের মাধ্যমে জানতে পারি, তারা দুজন মাদ্রাসার আসার পথে নিখোঁজ হয়েছে। চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, আজ বিকেলে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
সোনারগাঁওয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়কে কলেজে রূপান্তরে কায়সার কামালের উদ্যোগ
রাঙ্গুনিয়ার বেতাগীতে নিজ ঘরে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর লাশ, পুলিশের ধারণা আত্মহত্যা
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি
সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি
শতভাগ পাস, টানা দ্বিতীয়বার ময়মনসিংহ বোর্ডে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
খাগড়াছড়ি সদর হাসপাতালের রাস্তার কাজ দ্রুত সম্পন্ন, স্বস্তি রোগী-স্বজনদের
