ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
বিচারের নামে সংখ্যালগু পরিবারকে জরিমানা, টাকা গেল শালিসদের পেটে!
জাহিদ শিকদার, পটুয়াখালী
প্রকাশ: Wednesday, 1 November, 2023, 1:37 AM

পটুয়াখালীর বাউফলে একটি সংখ্যালঘু পরিবারকে বিচারের নামে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সংখ্যালঘু পরিবারের ছেলের সাথে মুসলিম মেয়ের প্রেমকে কেন্দ্র করে ওই শালিস বসে। গত রবিবার সকাল ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউপির ৫নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটে।

জানা গেছে, সংখ্যালঘু পরিবারের সন্তান হৃদয় দাস ঢাকাস্থ একটি মুসলিম পরিবারের মেয়ের সাথ প্রেমের সম্পর্কে জড়ায়। গত ২৮তারিখ ওই মেয়েকে নিয়ে হৃদয় দাস পালিয়ে কেশবপুরের তার মামা বাড়িতে এসে অশ্রয় নেন। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন জড়ো হতে থাকে । পরে ঘটনা জানাজানি হলে ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর পলাশ প্রেমিকা মেয়টিকে স্থানীয় মহিলা চৌকিদার মর্জিনা বেগমের বাড়িতে নিয়ে হেফাজতে রাখেন। পরে মেয়ের পরিবারকে খবর দিলে তাদের উপস্থিতে পরের দিন মিমাংশার জন্য সংরক্ষিত নারী সদস্য কাকুলি বেগম, ইউপি সদস্য আসাদুল হক জুয়েল, ইব্রাহীম মাতুব্বরসহ অরও কয়েকজন গন্যমান্য ব্যাক্তি শালিস বসেন। শালিসরা উভয় পক্ষের কাছ থেকে ২০হাজার করে মোট ৪০হাজার টাকা জরিমানা আদায় করে মেয়েকে তার বাবা কাছে ফেরৎ দিয়ে দেন। এসময় তাদের কাছ থেকে একটি সাদা স্ট্যাম্পে সই স্বাক্ষর রাখা হয় বলেও অভিযোগ করেন উপভয় পক্ষ। 
ছেলে হৃদয় দাসের মামা তাপস মাঝি বলেন, ‘শালিসরা আমাকে ও মেয়ের বাবাকে ২০হাজার করে মোট ৪০হাজার টাকা জরিমানা ধার্য করে। আমি ভয়ে তাৎক্ষণিক সুদের উপর টাকা এনে তাদের ধার্যকৃত জরিমানার টাকা পরিষোধ করি। মেয়ের বাবাও একই পরিমান টাকা পরিষোধ করে। 

মেয়ের বাবা মোকসেদুর রহমান বলেন, ‘আমার মেয়ে গেছে মেয়ে পেয়েছি। টাকা পয়সা যা গেছে যাক।’
অভিযোগ অশ্বীকার করে সংরক্ষিত মহিলা সদস্য কাকলী বেগম বলেন, ‘আমি শালিসের সময় ছিলাম তবে টাকা পয়সার বিষয়ে কিছু জানি না।’

কেশবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহজাহান গাজী বলেন, ‘শালিসের শেষ দিকে আমাকে ডাকা হয়েছে। আমি এসে ছেলে ও মেয়েকে তাদের পরিবারের কাছে ফেরৎ দিয়ে চলে এসেছি। টাকা পয়সার বিষয়ে আমি কিছু জানি না।
এব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘স্থানীয় শালিসদের জরিমানা আদায়ের কোন বিধান নেই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status