|
ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু
মোহাম্মদ মাসুম বিল্লাহ. ভান্ডারিয়া
|
![]() ভান্ডারিয়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু স্থানীয়রা জানান, জলিল হাওলাদার একজন মাছ ব্যবসায়ী। আনুমানিক সকাল ৫ টারদিকে মোটর সাইকেল যোগে মঠবাড়িয়া উপজেলা থেকে ইন্দুরকানি পাড়েরহাট মৎস্য বন্দর যাওয়া পথে ভান্ডারিয়া ইকড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি মসজিদের সামনে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নষ্ট হয়ে পড়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান জানান, মিত্যুর ঘটনা নিয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
