ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬ ● ১৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশি ব্যাবসায়ীদের জন্য সৌদি আরব অত্যন্ত সম্ভাবনাময়: ব্যারিস্টার মো. সামীর সাত্তার
সোহরাব হোসেন লিটন, সৌদি আরব
প্রকাশ: Wednesday, 1 November, 2023, 1:29 AM

বাংলাদেশি ব্যাবসায়ীদের জন্য সৌদি আরব অত্যন্ত সম্ভাবনাময়: ব্যারিস্টার মো. সামীর সাত্তার

বাংলাদেশি ব্যাবসায়ীদের জন্য সৌদি আরব অত্যন্ত সম্ভাবনাময়: ব্যারিস্টার মো. সামীর সাত্তার

 বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বাধীন ৬১ সদস্য বিশিষ্ট বাণিজ্য প্রতিনিধি দল সৌদি আরব সফরে এসেছেন। অর্থনৈতিক কূটনীতি, রফতানির বাজার বহুমুখীকরণ, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা খুঁজে পেতে প্রতিনিধি দলটির ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সৌদি আরবে অবস্থান করার কথা রয়েছে।  

তারই ধারাবাহিকতায় আজ ৩০ নভেম্বর সোমবার সকাল ১০ টায় রিয়াদ চেম্বার কার্যালয়ে সৌদি আরবের রিয়াদ চেম্বার অব কমার্স ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এর মধ্যকার দ্বি-পাক্ষিক বাণিজ্য আলোচনা এবং বিটুবি সেশন   অনুষ্ঠিত হয়। 


বাণিজ্য আলোচনার উদ্বোধনী সেশনে রিয়াদ চেম্বার অব কমার্স এর ভাইস চেয়ারম্যান নাইফ আব্দুল্লাহ্ আল রাজিহ বলেন, সাম্প্রতিক সময়ে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। অর্থনীতিকে আরো গতিশীল করতে এবং সম্পদের বহুমুখীকরণে দু-দেশের ব্যবসায়ীদের একযোগে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে সৌদিআরবের সম্ভাবনাময় বিনিয়োগ খাতসমূহে বাংলাদেশের উদ্যোক্তারা আরো বেশি হারে বিনিয়োগে এগিয়ে আসবেন, কেননা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদির বাজার বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত আকর্ষনীয়। উভয় দেশের মধ্যকার যৌথ স্বার্থ সংশ্লিষ্ট খাত সমূহে অগ্রাধিকার ভিত্তিতে বাণিজ্য ও বিনিয়োগে এগিয়ে আসার জন্য আহ্বান জানান রিয়াদ চেম্বারের ভাইস চেয়ারম্যান।   

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মোঃ সামীর সাত্তার বলেন, বাংলাদেশে উৎপাদিত পণ্য সৌদি আরবের বাজারে ব্যবহারের চাহিদা আমাদের সত্যিই গর্বিত করে। তিনি বলেন, বিগত কয়েক দশকে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখার মাধ্যমে এক্ষেত্রে নিজের সক্ষমতা তুলে ধরেছে। তিনি বলেন, বাংলাদেশ যেহেতু ২০২৬ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে, তাই আমাদেরকে পণ্য বহুমুখীকরণের পাশাপাশি বাজার সম্প্রসারণের উপর আরো বেশি হারে মনোনিবেশ করতে হবে। ডিসিসিআই সভাপতি জানান, গত অর্থবছরের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার, তবে এটাকে আরো উন্নীতকরণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তিনি আরো বলেন, ঢাকা চেম্বারের প্রতিনিধিদলে তথ্য-প্রযুক্তি, কৃষি, অবকাঠামো, নির্মাণ, জ¦ালানি ও বিদ্যুৎ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি খাতের উদ্যোক্তারা রয়েছেন, যারা সৌদি আরবে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে অত্যন্ত আগ্রহী। এছাড়াও তিনি বাংলাদেশের স্মার্ট ফার্মিং, তথ্য প্রযুক্তি, ফিনটেক, লজিস্টিক এবং অবকাঠামো খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সৌদি আরবের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

 এছাড়াও আগামীতে বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে ঢাকা চেম্বার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যেখানে ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মোঃ সামীর সাত্তার এবং রিয়াদ চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান নাইফ আব্দুল্লাহ্ আল রাজিহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status