|
ফেনী রেলস্টেশনে ফের ছিনতাইয়ের প্রস্তুতি, কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার
এনামুল হক বাদশা, ফেনী
|
![]() ফেনী রেলস্টেশনে ফের ছিনতাইয়ের প্রস্তুতি, কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার সড়কের আনোয়ার হোসেন বাবলুর ছেলে মোর্শেদ আলম সাইমু (১৮)। র্যাব জানায়, ফেনী রেল স্টেশন এলাকায় আবদুর রহমান অপুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং গত বেশ কিছুদিন থেকে যাত্রীদের মোবাইল, ঘড়ি, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই, আশেপাশের এলাকায় মারামারি, ছিনতাই, স্থানীয় আধিপত্য বিস্তারসহ নানা অপকর্মে জড়িতের অভিযোগ রয়েছে। সোমবার রাত ১০টার দিকে তারা ফেনী রেল স্টেশন এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার কথা জানতে পেরে র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় তারা পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে আবদুর রহমান অপু (১৮), কামরুল হাসান সজীব (১৮) ও মোর্শেদ আলম সাইমুকে (১৮) গ্রেফতার করে। এসময় অপর সহযোগিরা পালিয়ে যায়। র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ফেনী রেল স্টেশন এলাকা থেকে কিশোর গ্যাং প্রধানসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী সদর মডেল থানা পুলিশে সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেন। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, তাদের তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার তিনজনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনা, দু’পক্ষের ধস্তাধস্তি
কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
দীঘিনালায় আগুনে পুড়ে নিঃস্ব মোস্তফার পরিবার, দুই সন্তানের পরনের কাপড়ও নেই
মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ নির্মাণের আহবান জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী
