ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
তেঁতুলিয়ায় ‘অপরুপা পঞ্চগড়’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শণী
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Thursday, 26 October, 2023, 12:18 AM

তেঁতুলিয়ায় ‘অপরুপা পঞ্চগড়’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শণী

তেঁতুলিয়ায় ‘অপরুপা পঞ্চগড়’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শণী

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া । তেঁতুলিয়া দেশের শীতপ্রধান অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। যার পথে পথে সবুজের সজ্ঞাহীন সুন্দরম। ধীরে ধীরে পর্যটন শিল্প বিকাশের পাথেয় ব্যতিক্রমী উদ্যোগ আর নতুন নতুন সম্ভবনা। বর্তমানে প্রসঙ্গিক কাঞ্চণজঙ্ঘার অপরুপ নিলাভ শুভ্রতায় আকাশছোঁয়া সৌন্দর্য। তেঁতুলিয়াকে ব্যান্ড হিসাবে উপস্থাপনের জন্য এবারও পর্যটকদের জন্য রয়েছে ব্যাতিক্রমী আয়োজন।
 
বুধবার (২৫ অক্টোবর) কাঞ্চণজঙ্ঘা দেখার টাইগার হিল্টখ্যত তেঁতুলিয়া পিকনিক কর্ণারের ডাকবাংলোর আঙ্গিনায় শুরু হল ফিরোজ আল সাবাহ র একক আলোকচিত্র প্রদর্শনী। ‘অপরূপা পঞ্চগড়’ শিরোনামে প্রদর্শনীটিতে  পঞ্চগড় জেলার ভূ - প্রকৃতি, পশু-পাখি ও পর্যটন শিল্পের শৈল্পিক শিল্পায়ন ফুটে উঠেছে। ক্যামেরায় তোলা ছবিতে কাঞ্চনজঙ্ঘা, বাঘ, পাখি, সাপ, চা বাগান, লালসোনা মরিচসহ বিভিন্ন আকর্ষনীয় সাবজেক্ট প্রাধাণ্য পেয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ প্রদর্শণী । 

কাঞ্চণজঙ্ঘা দেখতে আসা  শিক্ষার্থী ও পর্যটক বলেন, আমরা তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে অপরূপা পঞ্চগড় ছবি প্রদর্শনী দেখে আরও ভালো লাগছে। আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করায় আমরা আনন্দিত। এর মাধ্যমে দেশের সবাই পঞ্চগড় সম্পর্কে ইতিবাচক ধারণা পাবে। পর্যটন শিল্পের উন্নয়নেও কাজে দেবে এই  প্রদর্শনী।

শখের ফটোগ্রাফি থেকে এখন পেশাদার ফটোগ্রাফার হয়ে উঠেছেন ফিরোজ আল সাবাহ। ফটোগ্রাফির পাশাপাশি পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ ও সংরক্ষণে মানুষকে সচেতন করতে কাজ করছেন তিনি। ফটোগ্রাফির জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারসহ আরও বেশ কিছু পুরস্কার। জীব বৈচিত্র সংরক্ষণে অবদানে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা। তার অসংখ্য ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণামাধ্যমে। বর্তমানে দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কন্ট্রিবিউটর ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন।

ফিরোজ আল সাবাহ বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্দেশ্য পঞ্চগড়ের ভূ-প্রকৃতি, সৌন্দর্য, কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য তুলে ধরা, পর্যটন এর উন্নয়ন। দীর্ঘ দিন থেকে আমি পঞ্চগড় এর সৌন্দর্য ও জীব বৈচিত্র রক্ষায়  কাজ করছি। এসব কাজের ছবি নিয়েই এই প্রদর্শনী । তবে এই প্রদর্শনীর মাধ্যমে ছবি বিক্রির কোন উদ্দেশ্য নেই । 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status