ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
তাপসের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 August, 2023, 9:49 PM

তাপসের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

তাপসের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বদরুল ইসলাম তাপসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। 

শনিবার ১৯ আগস্ট, বিকাল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বদরুল ইসলাম তাপসের বাড়ি দুর্গাপুর উপজেলা ঝালুকা ইউনিয়নের আমগাছি গ্রামে। 

বদরুল ইসলাম তাপস রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং দূর্গাপুর-পুঠিয়া আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এ্যাড. তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক-এঁর জ্যেষ্ঠপুত্র।

মরহুম বদরুল ইসলাম তাপসের বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status