|
পরিবারের সঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন শাকিব-বুবলী
নতুন সময় ডেস্ক
|
|
পরিবারের সঙ্গে ছেলের জন্মদিন পালন করলেন শাকিব-বুবলী শাকিব-বুবলীকে একসঙ্গে দেখা একটু বিশেষ ঘটনা তো বটে। কেননা তাদের বিয়ে-সন্তানের খবর যখন প্রকাশ্যে আসে, তখন রীতিমতো বিতর্কের ঝড় উঠেছিল। ওই সময় শাকিব স্পষ্টভাবেই বলেছেন, বুবলী তার জীবনে অতীত। তার সঙ্গে সম্পর্ক কিংবা যোগাযোগ কিছু নেই। ফলে তাদের বিচ্ছেদের গুঞ্জন চাউর হয়। সেই গুঞ্জনের আড়ালে কাগজ-কলমে তারা এখনো স্বামী-স্ত্রী কিনা, তা ধোঁয়াশায় রয়েছে। তবে পারিবারিক আয়োজনে তাদের এমন যৌথ উপস্থিতি ভক্তদের মনে নিঃসন্দেহে কিছুটা হলেও আনন্দ দিচ্ছে। যার নজির দেখা যায় বুবলীর পোস্টের কমেন্ট বক্সে। বীরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অনেকেই এই জুটির প্রতি ভালোবাসা জানাচ্ছেন। জন্মদিনে ছেলে বীরকে একটি লাল গাড়িও উপহার দিয়েছেন শাকিব খান। রাস্তায় চলাচলের মতো না হলেও ঘরে দিব্যি ঘুরে-বেড়াতে পারে সেটি। আর সেই গাড়িতে বসেই উচ্ছ্বাসের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন বুবলী ও বীর। উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর ২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এর পর তাদের ঘরে একমাত্র সন্তান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ। অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। এই সংসারের পুত্র আব্রাম খান জয়ের জন্ম হয়েছিল ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
