|
কেন মেকআপ এড়িয়ে চলতে চান ফারিণ?
নতুন সময় ডেস্ক
|
![]() কেন মেকআপ এড়িয়ে চলতে চান ফারিণ? নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ফারিণ জানান, ছোটবেলায় মেকআপের প্রতি তার বিশেষ কোনো আগ্রহ ছিল না। বিশেষ কোনো অনুষ্ঠানে মাঝেমধ্যে মায়ের লিপস্টিক ব্যবহার করতেন, আর তার ড্রেসিং টেবিলে থাকত শুধু একটি চিরুনি ও পারফিউম। তার ভাষায়, “সত্যি বলতে, তখন মেকআপ করার প্রয়োজনও কখনো অনুভব করিনি।” ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পরই মেকআপের সঙ্গে পরিচয় ঘটে তার। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের লুকে নিজেকে উপস্থাপন করলেও, নিজের পছন্দের জায়গাটি পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। ফারিণ বলেন, “ভুল বুঝবেন না, নতুন লুক এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে। তবে আমি সবচেয়ে স্বচ্ছন্দ বোধ করি একদম মেকআপ ছাড়া বা খুব হালকা সাজে।” ব্যক্তিগত জীবনে ঘোরাঘুরি কিংবা ভ্রমণের সময়েও ন্যাচারাল লুকেই থাকতে পছন্দ করেন তিনি। তবে কাজের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন বলেও উল্লেখ করেছেন ফারিণ। তার মতে, ইন্ডাস্ট্রিতে সবসময় নিখুঁত দেখানোর একটি অদৃশ্য চাপ কাজ করে। নিজেকে একটি নির্দিষ্ট ছাঁচে উপস্থাপনের তাগিদ থাকে, যা অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই চাপ থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে ফারিণ বলেন, “এখন থেকে আমি ঠিক যেভাবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী বোধ করি, সেভাবেই নিজেকে উপস্থাপন করব।” তিনি আরও ইঙ্গিত দেন, বিষয়টি শুধু মেকআপ নয়; বরং নিজের স্বকীয়তা ও স্বাচ্ছন্দ্য ধরে রাখার একটি ব্যক্তিগত অবস্থান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ইরানকে সহযোগিতা : যে ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
দামুড়হুদায় ভুয়া পশু চিকিৎসকে ১০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ এর উদ্বোধন
কলাপাড়ায় কালবৈশাখীর তাণ্ডব লন্ডভন্ড ঘরবাড়ি ও মন্দির, খোলা আকাশের নিচে পরিবার
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
