|
পরীমণির চন্দ্র বিলাস
নতুন সময় ডেস্ক
|
![]() পরীমণির চন্দ্র বিলাস রাতের স্নিগ্ধ আবহে আকাশে ভেসে থাকা উজ্জ্বল চাঁদের দিকে হাত বাড়িয়ে পোজ দিয়েছেন পরীমণি। স্যোশাল মিডিয়ায় এমন কয়েকটি ছবির দেখা মিলল পরীমণির টাইমলাইনে। দেখা যায়, ছাদের কোণে ফুটে থাকা বাগানবিলাস গাছের ফুলের পাশে বসে আছেন নায়িকা। ওপরে জ্বলজ্বলে পূর্ণ চাঁদ! ক্যাপশনে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পঙ্কতি- 'চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।' এমন দৃশ্য ও মুহূর্ত নজর কাড়বে যে কারও। তবে, অনুরাগী ও নেটিজেনদের তীব্র কৌতূহল যে প্রশ্ন তুলল এবার! পরীমণির এমন রূপসী আর আলোঝলমলে ছবি দেখে মুগ্ধ ভক্তরা হলেও পঞ্জিকা আর আকাশের হিসাব মেলাতে গিয়ে খটকা লেগেছে অনেকেরই। কারণ বাস্তবতা বলছে ভিন্ন কথা। এ মুহূর্তে ঢাকা কিংবা বাংলাদেশের কোনো স্থানের আকাশেই কিন্তু এমন পূর্ণাঙ্গ বা উজ্জ্বল চাঁদের দেখা মিলছে না; বরং এখন চলছে অমাবস্যার সময়। তাই, আকাশে চাঁদের এমন উপস্থিতি না থাকায় কমেন্ট বক্সে রসিকতায় মেতে উঠেছেন নেটিজেনরা। এক নেটিজেন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, 'এখন তো অমাবস্যা!' অন্য একজন লিখেছেন, 'আমি তো আকাশে কোনো চাঁদ দেখছি না'। তবে নজর যে শুধু চাঁদেই পড়েছে, তা নয়। খোদ পরীর ওপরই একই নজর অনুরাগীদের! একজনের মন্তব্য, 'চাঁদ কোথায়? আমি তো পরী দেখতে পাচ্ছি'। আরেকজন লিখেছেন, 'পরীর চাঁদের চাইতেও সুন্দর তুমি'। তবে ধারণা করা হচ্ছে, ছবিগুলো বেশ কদিন আগের, যখন আকাশে পূর্ণিমা ছিল। যদিও কবে তোলা, তা উল্লেখ করেননি নায়িকা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
আনভীর বসুন্ধরা গ্রুপের আয়োজনে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: ছিনিয়ে নেওয়া আইফোন উদ্ধার, সিএনজিচালক গ্রেপ্তার
রিয়েল এস্টেট খাতের শ্লথগতি: থমকে যেতে পারে দেশের সামগ্রিক অর্থনীতি ও কর্মসংস্থান
শেরপুরে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা
