|
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন-২০২৬
কাউছার মিয়া, দৌলতপুর
|
![]() কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ন-২০২৬ মানিকগঞ্জ জেলার সাতটি থানার অনূর্ধ্ব-২০ বছর বয়সী পুরুষ ও নারী দলের কাবাডি খেলা মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত কবাডি খেলাটির প্রথম রাউন্ড শেষে বিজয়ী হয়ে দৌলতপুর থানার পুরুষ ও নারী দল সেমিফাইনালে যায়। এই কাবাডি খেলাটি ক্রীড়ামোদিদের মধ্যে আনন্দ উল্লাস ছিলো চোখে পরার মতো। খেলার ধারাবাহিকতা ধরে রেখে দৌলতপুর থানার পুরুষ ও নারী দল সেমিফাইনালেও বিজয়ী হয়ে ফাইনালে উঠে আসেন। খেলার ধারাবাহিকতায় অংশগ্রহণ করতে পেরে খেলোয়াড়দের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়। আগামী সোমবার পুলিশ সুপারের উপস্থিতিতে, উক্ত কাবাডি খেলাটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে যানা যায়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
