|
দুর্গাপুরে শারদীয়পুজা উপলক্ষে পুলিশের মতবিনিময়
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() দুর্গাপুরে শারদীয়পুজা উপলক্ষে পুলিশের মতবিনিময় দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া। অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব বিদুৎ সরকার সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, দুর্গাপুরে এবার মোট ৫৯টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী পুলিশ, সাদা পোশাকে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দাকার শাকের আহমেদ। এছাড়া প্রতিবছরের ন্যায় উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীগন বিভিন্ন গ্রুপ করে মন্ডপ পাহারা দিবেন মর্মে জানিয়েছেন বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
