ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
উড়োজাহাজে শাকিবের পাশে মিথিলা, কোথায় যাচ্ছেন তাঁরা...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 October, 2026, 4:14 PM

উড়োজাহাজে শাকিবের পাশে মিথিলা, কোথায় যাচ্ছেন তাঁরাins class=

উড়োজাহাজে শাকিবের পাশে মিথিলা, কোথায় যাচ্ছেন তাঁরা

শাকিব খানের পাশের আসনে তানজিয়া জামান মিথিলা। দুজন পাশাপাশি বসে আছেন উড়োজাহাজে। সেই ছবি ছড়িয়ে পড়েছে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজে। এই ছবি দেখে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে—একই উড়োজাহাজে কোথায় যাচ্ছেন শাকিব খান ও মিথিলা? নতুন কোনো সিনেমার কাজ, নাকি অন্য কোনো উপলক্ষ?

খোঁজ নিয়ে জানা গেছে, না, নতুন সিনেমার শুটিং নয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে উড়াল দিয়েছেন শাকিব ও মিথিলা। গত বুধবার দিবাগত রাতে একটি উড়োজাহাজে বাংলাদেশ ছাড়েন শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা। 

ফেসবুকে শাকিবের পাশের আসনে বসা একটি স্থিরচিত্র পোস্ট করেছেন মিথিলা। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আগুন ও এলিনা আসছে। দেখা হবে নিউইয়র্কে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনায় এসেছে দুই তারকার সফর। এই ফ্লাইটে ছিলেন আরও অর্ধডজন তারকা—যাঁদের মধ্যে ছিলেন চঞ্চল চৌধুরী, দীঘি, সামিরা খান মাহি, ফারহান আহমেদ জোভান প্রমুখ।

শাকিবের সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় কাজ করে মিথিলা নতুন করে আলোনায় আসেন। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পায় ‘রকস্টার’ সিনেমাটি। এতে আগুন চরিত্রে শাকিব খান ও এলিনা চরিত্রে মিথিলা অভিনয় করেন। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন একজন রকস্টারের চরিত্রে। সংগীত, খ্যাতি ও ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত সিনেমায় আরও অভিনয় করেছেন সাবিলা নূর ও সুনিধি নায়েক। মিথিলার জন্যও ছবিটি ছিল আলাদা। কারণ, এর মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তাঁর।

‘রকস্টার’–এ শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করার পর এবার শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যাত্রায় দেখা গেল পাশাপাশি। তবে একই উড়োজাহাজে পাশাপাশি আসনে বসা মানেই নতুন কোনো সিনেমায় জুটি হচ্ছেন তাঁরা, এমন খবর এখনো নেই। আপাতত এই সফর ঘিরে নতুন কাজের কোনো ঘোষণা সামনে আসেনি।
শাকিব ও মিথিলার গন্তব্য নিউইয়র্কের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য এ আয়োজনে অংশ নেবেন শাকিব খান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status