ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলায় শ্মশান কালী বাড়িতে প্রকাশ্যে চলছে গাঁজার ব্যবসা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: Monday, 20 February, 2023, 12:13 AM

সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলায় শ্মশান কালী বাড়িতে প্রকাশ্যে চলছে গাঁজার ব্যবসা

সীতাকুণ্ডের শিবচতুর্দশী মেলায় শ্মশান কালী বাড়িতে প্রকাশ্যে চলছে গাঁজার ব্যবসা

সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী ৪ দিনের শিবচতুর্দশী মেলায় দেশে-বিদেশের লক্ষ লক্ষ পূণ্যার্থীর আগমনে মুখরিত। এই মেলাকে ঘিরে একদিকে যেমন লক্ষ টাকার চাঁদাবাজির অভিযোগ উঠেছে অপরদিকে টাকার বিনিময়ে জমজমাট গাঁজার ব্যবসা চলছে। শিবচতুর্দশী মেলাকে ঘিরে শ্মশানকালী বাড়িতে প্রকাশ্যে চলছে গাঁজার ব্যবসা।

গাঁজা ব্যবসায়ীরা জানেয়েছেন, মেলায় অয়োজক কমিটির লোকজন টাকার বিনিময়ে তাদের শ্মশানের ভেতর গাঁজা বিক্রির জন্য বসতে দিয়েছেন। প্রকাশ্য গাঁজার ব্যবসা চললেও প্রশাসনের থেকে কোন রকমের পদক্ষেপ নিতে দেখা যায়নি।মেলাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়লেও গাঁজা আসরের দিকে তাদের কোন নজর নেই।

এ ব্যাপারে জানতে চাইলে মেলা কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, আমরা কোন টাকা তুলি না। গাঁজার আসর, দোকানপাট বা অন্যান্য ইজারার টাকা তোলে স্রাইন (তীর্থ কমিটি)। আমাদের বিরুদ্ধে এসব আভিযোগ মিথ্যা।

অন্যদিকে তীর্থ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন দাস বলেন, গাঁজার ব্যবসা ও চাঁদাবাজির বিরুদ্ধে আমি গতবছরও প্রতিবাদ করেছি।একটি মহল জোর করে চাঁদা আদায় করছে।আর দোকানপাটের জায়গাও আমরা ইজারা দিই না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status