ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ইন্টারনেট ছাড়াই অনুবাদ, অ্যাপ নিয়ে ব্যাপক সাড়া
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: Monday, 20 February, 2023, 12:11 AM

ইন্টারনেট ছাড়াই অনুবাদ, অ্যাপ নিয়ে ব্যাপক সাড়া

ইন্টারনেট ছাড়াই অনুবাদ, অ্যাপ নিয়ে ব্যাপক সাড়া

অনুবাদের সীমাবদ্ধতা কাটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম তৈরি করেছেন এমন একটি অ্যাপ যা দিয়ে সহজে অনুবাদ করা যাবে ইন্টারনেট ছাড়া। ধরুন, আপনি এমন একটি জায়গায় আছেন যেখানকার ভাষা আপরি বুঝেন না। কিংবা একটি চিঠি, মেইল, নোট কিংবা এমন কিছু আপনার হাতে এসেছে যা ভিন্ন ভায়ায় লেখা। আপনি সেই ভাষা বুঝেন না। এমন পরিস্থিতিতে কি করবেন? আপনি বলতে পারেন গুগল ট্রান্সরেটরের কথা। কিন্তু এর জন্য দরকার ইন্টারনেট সংযোগ। 

আবার একটি নির্দিষ্ট সংখ্যার পর গুগল ট্রান্সলেটর অনুবাদ করতে পারে না। কিন্তু এই অ্যাপ সহজে অনুবাদ করে দিতে পারে ইন্টারনেট ছাড়া।

অ্যাপটি গত বছরের ৫ অক্টোবর প্লে স্টোরের অনুমোদন পায়্। এরই মধ্যে যার ব্যবহারকরীর সংখ্য অর্ধলক্ষ ছাড়িয়ে গেছে। প্লে স্টোরে যার রেটিং বর্তমানে ৫ এর মধ্যে ৪.৮। ‘ট্রান্সলেট স্টুডিও অফলাইন’ নামক অ্যাপটিতে নেই কোনো ক্যারেক্টারের সীমাবদ্ধতা। লিখা যত বড়ই হোক না কেন এই অ্যাপ আপনাকে তা অনুবাদ করে দেবে অনায়াসেই। এই অ্যাপ অনলাইনের মাধ্যমে অনুবাদের ফিচারও রয়েছে। যা অফলাইন অনুবদের তুলনায় ভালো মানের অনুবাদ দিতে সক্ষম। তবে অফলাইন অনুবাদের ক্ষেত্রে প্রথমবার ইন্টানেট কানেকশনের মাধ্যমে একটি মডেল ডাউনলোড করে নিতে হবে। প্রথমবার মডেল ডাউনলোড করার পর ব্যাবহারকারী অফলাইনে যে কোন সময় অনুবাদ করতে পারবেন।অনলাইন, অফলাইন অনুবাদ ছাড়াও এই অ্যাপে রয়েছে ইমেজ স্ক্যানার যার মাধ্যমে ব্যাবহারকারী বাংলা, ইংরেজি,হিন্দি,তামিল,মারঠি ইত্যাদি ভাষাসহ পৃথিবীর ১২০টি ভাষার লেখা সম্বলিত ছবিকে ট্যাক্স ফরমেটে কনভার্ট করে নিতে পারবেন। অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রে এটি করা যায়। আরও রয়েছে ভয়েস ট্রান্সলেটর যার মাধ্যমে ব্যবহারকারী ভয়েসের মাধ্যমে অনুবাদ করতে পারবে।তবে এক্ষেত্রে মোবাইল ডিফল্ট ল্যাঙ্গুয়েজ অনুযায়ীই অনুবাদ করবে।এছাড়াও এটি সব বাক্যের বা শব্দের সঠিক উচ্চারণও বলে দিতে পারবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার আটলা গ্রামে জন্মগ্রহণ করা আশরাফুল বলেছেন তার অ্যাপ তৈরির পেছনের গল্প। তিনি বলেন, করোনাকালীন লকডাউনে আমার জীবনটা স্মর্টফোনের সাথে বেশি সংযুক্ত হয়ে যায়।স্মার্টফোনে নানা অ্যাপ ব্যাবহার করতে করতে আমার মাথায় চিন্তা আসে কীভাবে একটি অ্যাপ তৈরি করতে হয়। তার ওপর ভিত্তি করো আমি ৬ মাস শুধু কীভাবে অ্যাপ তৈরি করা যায় সোর্স খুঁজেছি।

বিশ্ববিদ্যালয়েল বড় ভাই তাকবীর এবং শরিফের মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করি। এরপর বঙ্গ একাডেমিতে একটি অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স করা শুরু করালাম এবং এখও সেখানে আছি। ওখান থেকেই অ্যাপ তৈরির বিস্তারিত জানা এবং শুরু করা। প্রথমে অ্যাপ তৈরি করতে আমি বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। যার মধ্যে সঠিক গাইডলাইন, অর্থনৈতিক সমস্যা, ডিভইসের সক্ষমতার অভাব ও সঠিকভাবে প্রচার প্রচারণা করতে না পারা। গুগলের মাধ্যমে নিজের অ্যাপ কিংবা প্রোগাক্টের একটি বিজ্ঞাপন দিতে গেলেও অনেক টাকার প্রয়োজন হয়, যার সামর্থ আমার নেই।তবে এসব ছাপিয়ে সফলতা এসেছে। ইতোমধ্যেই অ্যাপটি অনেক পরিচিতি লাভ করেছে।সামনে আরও ব্যবহার উপযোগী নতুন নতুন ফিচার যুক্ত করার চিন্তা রয়েছে। আশা করি এর ব্যবহার সব শ্রেণির মানুষ উপকৃত হবে।

আশরাফুল আরও বলেন, এই অ্যাপটি তৈরির পূর্বে আমি আরও একটি অ্যাপ তৈরি করি। যার নাম ‘বাংলা অক্সফোর্ড ৩০০০ ভোকাবুলারি’ এই অ্যাপের মাধ্যমে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংরেজি ভাষার বহুল প্রচলিত ৩ হাজার শব্দ বাংলা অর্থ জানা যায়। আমি ভবিষ্যতে আরও অ্যাপ তৈরি করতে চাই।যা সমসাময়িক চাহিদার পরিপেক্ষিতে মানুষের কজে লাগবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status