ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন আ.ক.ম মোজাম্মেল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 14 February, 2023, 8:41 PM

বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন আ.ক.ম মোজাম্মেল হক

বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন আ.ক.ম মোজাম্মেল হক

বাগমারায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হয়েছে তিনতলা বিশিষ্ট আধুনিক কমপ্লেক্স ভবন। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। উপজেলা সদরের পাশেই নির্মাণ করা হয়েছে কমপ্লেক্সটি। আগামী শনিবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটির উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এমপি। ২০২০ সালের আগস্টে কমপ্লেক্সটির নির্মাণ কাজ শেষে উপজেলা প্রকৌশলীর নিকট হস্তান্তর করা হয়েছে। 

দীর্ঘ সময় অতিবাহিত হলেও এটির আনুষ্ঠানিক উদ্বোধন না হওয়ায় কমপ্লেক্সটি ব্যবহার করতে পারেনি বীর মুক্তিযোদ্ধাগণ। অতিরিক্ত কোন কার্যালয় না থাকায় উপজেলা বন কর্মকর্তার কার্যালয়ের সামনের রাস্তার ধারে পলেথিনের ছাউনির নিচে বসে যাবতীয় কার্যক্রম পরিচালনা করছেন বীর মুক্তিযোদ্ধাগণ। দীর্ঘ দিনের সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আনুষ্ঠানিক ভাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য আধুনিক এই কমপ্লেক্স নির্মাণ করেছন। এখন থেকে স্থায়ী এবং নিজস্ব কার্যালয়ে বসতে পারবেন বীর মুক্তিযোদ্ধাগণ। ভবন পেলেও নেতৃত্বহীনতায় ভুগছেন উপজেলার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার বীর মুক্তিযোদ্ধাগণ। খোঁজ নিয়ে জানা গেছে ২০১৭ সাল থেকে বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের কমান্ডারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দপ্তরিক কার্যক্রম সামলাতে গিয়ে বীর মুক্তিযোদ্ধাদেরকে সে ভাবে সময় দিতে পারেন না তিনি। পাশাপাশি ছিলনা তাঁদের স্থায়ী কোন ঠিকানা। যথাসময়ে বীর মুক্তিযোদ্ধাদের নির্বাচন না হওয়ায় অনেকটাই বেকায়দায় পড়েছেন তারা। নির্দিষ্ট নেতৃত্বই বদলাতে পারে অনেক কিছু। 

সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সরদার বলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক  নব-নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করবেন। কমপ্লেক্সেটির উদ্বোধন হলে রাস্তার পাশে বসে আর সাংগঠনিক কার্যক্রম চালাতে হবে না। কমপ্লেক্সেটির উদ্বোধন হলে বীর মুক্তিযোদ্ধাগণ অনেক উপকৃত হবেন।  

উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারা তা হস্তান্তর করেছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন না হওয়ায় বীর মুক্তিযোদ্ধারা তা ব্যবহার করতে পারেননি। 

বীর মুক্তিযোদ্ধাদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। উদ্বোধনের পরেই কমপ্লেক্সটি বীর মুক্তিযোদ্ধাদের নিকট হস্তান্তর করা হবে। পাশাপাশি নির্বাচিত কোন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার না থাকায় বর্তমানে আমাকেই কমান্ডারের দায়িত্ব পালন করতে হচ্ছে।

এ ব্যাপারে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলা পর্যায়ে আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণ করেছেন। মুক্তিযোদ্ধা বিষয়ক মাননীয় মন্ত্রী আগামী ১৮ ফেব্রুয়ারি এটির উদ্বোধন করবেন। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status