ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সুজনের সঙ্গে তিন ক্রিকেটারকে শাস্তি দিল বিসিবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 February, 2023, 8:56 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 14 February, 2023, 8:59 PM

সুজনের সঙ্গে তিন ক্রিকেটারকে শাস্তি দিল বিসিবি

সুজনের সঙ্গে তিন ক্রিকেটারকে শাস্তি দিল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা চলাকালীন বিসিবির কোড অব কন্ডাক্ট ভাঙায় শাস্তি পেলেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন। শাস্তি পেয়েছেন তিন ক্রিকেটার শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং নিকোলাস পুরানও।

গত ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে খেলা চলাকালীন ড্রেসিংরুমে ধূমপান করে বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.২০ ধারা ভঙ্গ করেন সুজন। যার কারণে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ অর্থ জরিমানা করা হয়। একই সঙ্গে দুটি ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার নামের পাশে।

ম্যাচ শেষে দুই আম্পায়ার আলী আমরান রাজন এবং রবীন্দ্র উইমালাসারির অভিযোগের ভিত্তিতে সুজনকে এ শাস্তি দেয়া হয়েছে। অভিযোগ মেনে নেয়ায় বিসিবির এ পরিচালকের বিরুদ্ধে আর শুনানির প্রয়োজন পড়েনি।

অন্যদিকে ১২ ফেব্রুয়ারি বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ জয়ের পর হেলমেট খুলে সেটা ব্যাট দিয়ে আঘাত উল্লাস করায় শাস্তি পেতে পেয়েছেন শেখ মেহেদী। তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে।

একই ম্যাচে বিসিবির নীতি ভাঙায় ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে ক্যারিবীয় ব্যাটার পুরানকে । তাকে দুটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে।

একইদিন প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শৃঙ্খলা ভাঙায় শাস্তি পেয়েছেন মোসাদ্দেক। তাকে একটি ডিমেরিট পয়েন্টের দেয়ার পাশাপাশি ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

এ তিন ক্রিকেটারই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নিয়েছেন। যার কারণে শুনানির প্রয়োজন পড়েনি তাদের বিরুদ্ধেও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status