ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নারী নভোচারী পাঠাবে সৌদি আরব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 14 February, 2023, 8:59 PM

নারী নভোচারী পাঠাবে সৌদি আরব

নারী নভোচারী পাঠাবে সৌদি আরব

প্রথমবারের মতো মহাকাশে নারী নভোচারী পাঠানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ বছরের মাঝামাঝি সময়ে রায়ানাহ বারনাভি নামের ওই নারী নভোচারী ও আলী আলকারনি নামের এক পুরুষ নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। 

তারা এএক্স-২ স্পেশ মিশনে থাকা নভোচারীদের সঙ্গে যুক্ত হবেন। রায়ানাহ এবং আলীর পাশাপাশি ভবিষ্যতে মহাকাশে পাঠানোর জন্য মরিয়ম ফারদৌস ও আলী আলগামদি নামের আরও দুজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খবর খলিজ টাইমসের। 

সৌদি হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের আওতায় তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্পেস প্রোগ্রামটি সফল করতে কাজ করছে সৌদি স্পেস কমিশন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং অ্যাক্সিওম স্পেস-এর মতো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status