ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
পদ্মা ব্যাংক ও রিকো ইন্টারন্যাশনালের মধ্যে স্টুডেন্ট ব্যাংকিং চুক্তি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 November, 2022, 1:53 PM

পদ্মা ব্যাংক ও রিকো ইন্টারন্যাশনালের মধ্যে স্টুডেন্ট ব্যাংকিং চুক্তি

পদ্মা ব্যাংক ও রিকো ইন্টারন্যাশনালের মধ্যে স্টুডেন্ট ব্যাংকিং চুক্তি

বিদেশে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা দিতে গ্লোবাল এডুকেশন কনসালটেন্ট  “রিকো ইন্টারন্যাশনাল” এর সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। ১৯৯২ সাল থেকে বিদেশগামী শিক্ষার্থীদের সেবা দিয়ে আসছে রিকো ইন্টারন্যাশনাল।

মঙ্গলবার ৮ নভেম্বর, রাজধানীর মতিঝিলে রিকো ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়, অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও জাবেদ আমিন ও রিকো ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন হেড অব রিটেইল এন্ড এসএমই ব্যাংকিং রকিবুল হাসান চৌধুরী, হেড অব সেগমেন্টস নাফিসা আরা এবং মিরপুর শাখার শাখা ব্যবস্থাপক মো.রাইজুর রহমান।

চুক্তির আওতায় উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের রেমিটেন্স পাঠানো-সহ যাবতীয় ব্যাংকিং কার্যক্রমে সহযোগীতা করবে পদ্মা ব্যাংক লিমিটেড। স্টুডেন্ট সেন্টারে অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন রিকো ইন্টারন্যাশনালের বিদেশগামী শিক্ষার্থীরা এবং তাদের সহযোগীতায় থাকবে পদ্মা ব্যাংকের নিবেদিত রিলেশনশিপ ম্যানেজারবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status