ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
পরিবেশটা থমথমে, কান্নার শব্দ পাচ্ছিলাম: ভাবনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 November, 2022, 1:35 PM



পরিবেশটা থমথমে, কান্নার শব্দ পাচ্ছিলাম: ভাবনা

পরিবেশটা থমথমে, কান্নার শব্দ পাচ্ছিলাম: ভাবনা

আশনা হাবিব ভাবনা। তারকা অভিনেত্রী। প্রথমবার বাবা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় 'যাপিত জীবন' ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে-

সব সময়ই বাছ-বিচার করে কাজ করছেন। 'যাপিত জীবন' সিনেমার কাজে কেন আগ্রহী হলেন?

প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেনের একটি বহুল পঠিত উপন্যাস 'যাপিত জীবন'। এমন একজন বড়মাপের লেখকের গল্পের চরিত্র হওয়া গর্বের। সাহিত্যনির্ভর কাজের প্রতি আমার অন্য রকম দুর্বলতা রয়েছে। স্ট্ক্রিপটাও ভালো- এমন একটি কাজ না করার কোনো সুযোগ নেই। আমি কেন, যে কোনো শিল্পী যে কোনো চরিত্রে 'যাপিত জীবনে'র সঙ্গে যুক্ত হতে চাইবেন। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরিচালিত, প্রযোজিত কোনো ছবিতে কাজ করতে চাইনি। কারণ, অন্য নির্মাতার ছবিতে কাজ করে নিজেকে তৈরি করতে চেয়েছি। আমি একজন পেশাদার অভিনেত্রী। এই সময়ে বাবার ছবিতে অভিনয়ের ইচ্ছা জেগেছে। এ ছবিতে কাজের মাধ্যমে সেই ইচ্ছা পূরণ হয়েছে।

পরিবেশটা থমথমে, কান্নার শব্দ পাচ্ছিলাম: ভাবনা

পরিবেশটা থমথমে, কান্নার শব্দ পাচ্ছিলাম: ভাবনা


প্রথমবার মঞ্চে অভিনয় করেছেন

নীলিমা ইব্রাহিম রচিত 'আমি বীরাঙ্গনা বলছি'র খ অংশ নিয়ে নির্মিত একটি নাট্যাংশে কাজ করেছি। সৈয়দ জামিল আহমেদ স্যারের তত্ত্বাবধানে তাঁর দল স্পর্ধার আয়োজনে দুই মাসব্যাপী অ্যাডভান্স অ্যাক্টিং ওয়ার্কশপে অংশ নিয়েছিলাম। এটাকে বলা যেতে পারে কর্মশালা-পরবর্তী পরিবেশনা। মঞ্চে আমি সব সময় নাচ করেছি। কিন্তু অডিয়েন্সের সামনে সংলাপ বলা, অভিনয় করা হয়নি। অনেক উত্তেজনা কাজ করছিল। কোনো সংলাপে যেন ভুল না করি, কোনো কিছু মিস না হয়- এটা ভেবে ভয়ও পাচ্ছিলাম। আমি যখন অভিনয় শুরু করলাম, তখন যে পুরো পরিবেশটা থমথমে, অডিয়েন্সের কান্নার শব্দ পাচ্ছিলাম। পরিবেশনা শেষে সবাই হাততালি দিয়েছেন। কী যে আনন্দ হয়েছিল, ভাষায় প্রকাশ করতে পারব না।

আনার অভিনীত 'দামপাড়া' মুক্তি অপেক্ষায়। ছবিটি নিয়ে কেমন আশাবাদী?

খুবই আশাবাদী। 'দামপাড়া' ছবির ট্রেলার যখন মুক্তি পাবে, তখন সবাই বুঝতে পারবেন কাজটি কেমন হয়েছে। চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মিত হয়েছে। পিরিয়ডিক সিনেমার নির্মাণ খুব কষ্টসাধ্য। চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ছবির কাজটি ভালোভাবে শেষ করা অনেক সহজ হয়েছে।

শুনেছি, আপনার আঁকা ছবি দুবাইয়ের একটি প্রদর্শনীতে যাচ্ছে-

হ্যাঁ, বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে দুবাইয়ের আন্তর্জাতিক আর্ট সেন্টারে ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই চিত্রকর্ম প্রদর্শনী। দেশের বাইরে আমার প্রথম চিত্র প্রদর্শনী। এতে অংশ নেবে আমার আঁকা 'অবসর' শিরোনামে ছবি। দুবাইয়ে প্রদর্শনীর আয়োজন করেছে মাহফুজ ক্যানভাস। ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী। আমি আয়োজকদের বেশ কয়েকটি ছবি পাঠিয়েছিলাম। সেখান থেকে তাঁরা এ ছবি পছন্দ করেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status