ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগমারায় ঝিকরা ইউপির চেয়ারম্যান-মেম্বারসহ সার ব্যবসায়ী কারাগারে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 17 July, 2022, 4:40 PM

বাগমারায় ঝিকরা ইউপির চেয়ারম্যান-মেম্বারসহ সার ব্যবসায়ী কারাগারে

বাগমারায় ঝিকরা ইউপির চেয়ারম্যান-মেম্বারসহ সার ব্যবসায়ী কারাগারে

রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে প্রণোদনার সরকারি সার বিক্রয় কান্ডে চেয়ারম্যান রফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে মহামান্য আদালত। রবিবার রাজশাহীর আদালতে হাজির হয়ে জামিন চাইলে জামিন নামুঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সেই সাথে সার বিক্রির সাথে জড়িত থাকায় ইউপি সদস্য আব্দুর রহিম এবং সার ব্যবসায়ী রুহুল আমিনকেও কারাগারে পাঠিয়েছেন মহামান্য আদালত।


ঝিকরা ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের জন্য উত্তোলনকৃত প্রণোদনার সার বিক্রির ঘটনায় উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ইমতিয়াজ দেওয়ান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এদিকে সরকারি সার বিক্রির ঘটনায় দায়েরকৃত মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন চেয়ারম্যান রফিকুল ইসলাম। এছাড়াও ওই মামলায় এজাহার নামীয় আসামী ইউপি সদস্য আব্দুর রহিম ও সার ব্যবসায়ী রুহুল আমিন পলাতক ছিলেন।

অন্যদিকে আমজাদ হোসেন নামে আরেক সার ব্যবসায়ীকে সার বিক্রির সময় হাতে নাতে আটক করেছিল পুলিশ। তিনি বর্তমানে জামিনে রয়েছেন। গোপনে বিক্রয়কৃত ওই সকল সার জব্দ করে দোকান সিলগালা করে রেখেছিলেন আইনশৃংখলা বাহিনী। আদালতের নির্দেশে জব্দকৃত সার গত ৭ জুলাই ঝিকরা ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।


প্রণোদনার সার বিক্রির ঘটনায় প্রধান আসামী করা হয়েছিল চেয়ারম্যান রফিকুল ইসলামকে। সেই সাথে আরো তিন জনের নাম উল্লেখ সহ ৫-৬ জনকে অজ্ঞাত দেখানো হয়।


জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার ২ হাজার ৪৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদনের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাট চাষ বিষয়ক প্রশিক্ষণও দেয়া হয়েছিল কৃষকদের।


ঝিকরা ইউনিয়নে ২৫০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছিল পাট বীজ। ওই সকল কৃষককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে  ইউরিয়া, ডিএপি এবং এমওপি সার বিনামূল্যে প্রদানের জন্য সার গুলো প্রদান করা হয়। প্রণোদনার সেই সার চেয়ারম্যান-মেম্বারদের জোগসাজসে বিক্রয় করা হয়েছিল।


মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, প্রণোদনার সরকারি সার বিক্রয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় আগাম জামিন নিয়েছিলেন ইউপি চেয়ারম্যান। আদালতে হাজির হয়ে আবারও জামিন আবেদন করলে মহামান্য আদালত জামিন নামুঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আদালতের নির্দেশে এরই মধ্যে ওই সকল সার কৃষকের মাঝে বিতরন করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status