ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরদিনই ডিভোর্স, আগের রাতে স্ত্রীর কাছে এসে ভয়ংকর কাণ্ড স্বামীর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 July, 2022, 3:11 PM

পরদিনই ডিভোর্স, আগের রাতে স্ত্রীর কাছে এসে ভয়ংকর কাণ্ড স্বামীর!

পরদিনই ডিভোর্স, আগের রাতে স্ত্রীর কাছে এসে ভয়ংকর কাণ্ড স্বামীর!

ডিভোর্সের আগের রাতেই স্ত্রীকে গুলি করে খুন স্বামীর। পলাতক অভিযুক্ত স্বামী। ঘটনাটি নদিয়ার হাঁসখালি থানার কৈখালির।


মৃতার নাম সুজাতা বিশ্বাস। বয়স ২৬ বছর। ১২ বছর আগে দেখাশোনা করে হাঁসখালির বাসিন্দা ত্রিশূল বিশ্বাসের সাথে সুজাতা বিশ্বাসের বিয়ে হয়। দুই কন্যাসন্তানও হয় দম্পতির। কিন্তু দাম্পত্য কলহের জন্য তিন বছর আগে রানাঘাট আদালতে ডিভোর্সের মামলা রুজু করেন স্বামী-স্ত্রী। শুক্রবারই ছিল ডিভোর্স মামলার চূড়ান্ত শুনানি।


অভিযোগ, তার আগেই বৃহস্পতিবার রাতে স্ত্রী সুজাতা বিশ্বাসের বাপের বাড়িতে আসে স্বামী ত্রিশূল। বাইকে করে ছোট মেয়েকে স্ত্রীর কাছে দিতে আসে। মেয়েকে নিতে সুজাতা ঘর থেকে বেরোতেই, তখন তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ত্রিশূল বিশ্বাস। গুলিবিদ্ধ সুজাতাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


ঘটনার সময় দিদির পিছনেই ছিলেন সুজাতার বোন। তিনি প্রত্যক্ষদর্শী। তিনি জানান যে, জামাইবাবু দিদিকে গুলি করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status