বৃষ্টির পানিতে ডুবে গেল ফুফু-ভাতিজি, একে একে ভেসে উঠল লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 1 April, 2022, 8:08 PM
বৃষ্টির পানিতে ডুবে গেল ফুফু-ভাতিজি, একে একে ভেসে উঠল লাশ
জামালপুর দেওয়ানগঞ্জে ঘরের পাশের মাটির গর্তে জমে থাকা বৃষ্টির পানিতের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুটি সম্পর্কে ফুফু-ভাতিজি।
শুক্রবার সকালে ঐ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মাদারের চর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়াত ঐ গ্রামের কৃষক সুরুজ আলীর মেয়ে ও সিনহা একই গ্রামের মোতালেবের মেয়ে।
পরিবার সূত্র জানায়, সকালে বাড়ির উঠানে খেলছিল শিশু দুটি। এক পর্যায়ে সবার অজান্তে তারা বৃষ্টির পানিতে টইটম্বুর ঐ মাটির গর্তে পড়ে যায়। সকাল ১১টার দিকে পরিবারের লোকজন একে একে দুটি শিশুর লাশ ভেসে উঠতে দেখেন।
চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই সোহেল জানান, পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।