|
হঠাৎ হাতে থাকা শাওমি 'রেডমি নোট ৪' বিস্ফোরণ, আগুন!
নতুন সময় ডেস্ক
|
শাওমি ফোনে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোবাইলফোন বিস্ফোরণ যেন থামছেই না শাওমির। একের পর এক ঘটনা ঘটছে বিশ্বজুড়ে। স্মার্টফোনের বিস্ফোরণ সম্পর্কে সংবাদ এখন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে।কাস্টমারের নিরাপত্তা নিয়ে মোটেই চিন্তিত নয় শাওমি। আগের একাধিক মোবাইল বিস্ফোরণের বিষয়ে তারা কাস্টমারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বললেও বাস্তবতা ভিন্ন। এবার শাওমির রেডমি নোট ৪ মডেলের হ্যান্ডসেট বিস্ফোরিত হয় ভারতে। হাতে থাকা স্মার্টফোনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। শুধু বিস্ফোরণই নয়, সাথে সাথে স্মার্টফোনটিতে আগুনও ধরে যায়। শুক্রবার ১এপ্রিল, সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসান গ্রামে। জানা গেছে, মুগবসানের আব্দুল সফি নামে এক যুবক পকেট থেকে ফোনটি বের করে ফোন করতে যাচ্ছিলেন। তখনই বিকট শব্দে ফেটে যায় ফোনটি। এর পরেই সেটিতে আগুন লেগে যায়। ঘটনায় ভয় পান যুবক। ভয় পেয়ে ফোনটিকে মাটিতে ছুড়ে ফেলেন ওই যুবক। তারপরও আগুন নেভেনি। এরপর স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভান। আতঙ্কিত আব্দুল সুফি পরে বলেন, ফোন করার জন্য পকেট থেকে ফোন বের করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং মোবাইলটি দাউ দাউ করে জ্বলতে থাকে। যদি পকেটে ফোনটি থাকত তাহলে বিস্ফোরণের কারণে আমার প্রাণ চলে যেতে পারত।’ শাওমির রেডমি নোট ৪ মডেলের হ্যান্ডসেটটি এর আগেও বিস্ফোরিত হয়েছে। নামী ব্র্যান্ডের ফোন এভাবে বিস্ফোরণ ঘটায় অনেকেই ফোন ব্যবহার করতেও ভয় পাচ্ছেন। বিশেষত যাদের কাছে শাওমির ফোন রয়েছে, তাদের মধ্যে ভর করেছে আতঙ্ক। সূত্র: এই সময়
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
