রোগীর চাপ সামাল দিতে আইসিডিডিআরবিতে টাঙ্গানো হয়েছে তৃতীয় তাবু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 April, 2022, 8:00 PM সর্বশেষ আপডেট: Friday, 1 April, 2022, 8:03 PM
রোগীর চাপ সামাল দিতে আইসিডিডিআরবিতে টাঙ্গানো হয়েছে তৃতীয় তাবু
রোগীর চাপে হিমশিম খাচ্ছে আইসিডিডিআর, বি প্রতিদিন ঘন্টায় রোগী ভর্তি হচ্ছেন ১০০ ওপরে ডায়রিয়া রোগী। রোগীদের চিকিৎসাসেবায় অতিরিক্ত দুটি তাবুতেও জায়গার সংকুলান করা যাচ্ছে না। ফলে শুক্রবার আরেকটি নতুন তাবু টাঙ্গানো হচ্ছে। আগামীকাল শনিবার থেকে নতুন এই তাবুতে রোগী ভর্তি করা হবে বলে জানিয়েছেন, কর্তব্যরত হাসপাতালের চিকিৎসকরা।
৯০শতাংশ রোগীই রাজধানীসহ আশেপাশের বাসিন্দা। যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, মিরপুর শেওড়া পাড়া ডেমড়াসহ আশপাশের এলাকা ডায়রিয়ায় রোগীর সংখ্যা বেশী। আক্রান্ত রোগীদের সাথে কথা বলে জানা যায় যে, বিভিন্ন সময়ে ময়লা জীবানু দূগন্ধযুক্ত পানি খাওয়ার পর থেকে তাদের এই সমস্যা হচ্ছে। পাশাপাশি কোন কোন এলাকার বিশেষ করে মীরপুর ও শেওড়াপাড়ার বাসিন্দারা বলেছেন, তাদের এলাকায় ওয়াসার পাইপের সংস্কারের কাজ চলছে।
তারা বলেন, ওয়াসার লোকেরা সংস্কারের কাজ করার সময়ে পাইপ ফেটে যাওয়াতে ড্রেনের পানি পাইপের ভিতরে প্রবেশ করায় বাসা-বাড়িতে যে পানি ওয়াসা সরবরাহ করছে সেই পানিতে ময়লা জীবানুযুক্ত ময়লা পানি তারা দেখতে পাচ্ছেন। ফুটিয়ে পানি খাওয়ার সময়ে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। আর একারনেই তাদের পানিশুন্যতা ডায়রিয়া হচ্ছে বলে তারা মনে করছে বলে জানালেন।
এদিকে আইসিডিডিআর,বি বলছে প্রতিদিন গড়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগী আসছে অত্যন্ত ১,৩১৩ থেকে সাড়ে তেরোশ রোগী আসছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। আইসিডিডিআর,বি বলছে আইসিডিডিআরবি,র ইতিহাসে এধরণের পরিস্থিতি কখনো তারা এতো সংখ্যক রোগী সামাল দেননি।এটা তাদের কাছে নতুন অভিজ্ঞতা।
আইসিডিডিআরবি,র চিকিৎসকরা আরো বলেছেন, যেসকল এরিয়া থেকে ডায়রিয়া রোগী বেশী আসছে এবং হঠাৎ করে এতো ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার কারণ কি সুতরাং তাদের সাথে কথা বলে তথ্য নেওয়া হচ্ছে এবং একটি ডাটাবেইচ তেরী করার চেস্টা করছেন। তখন তারা বলতে পারবেন ডায়রিয়ার কারণ পানি না অন কোন কারণ আসলে রয়েছে এর মধ্যে। অবশ্য ঢাকার বাইরে থেকেও রোগী আসছেন তারা বলছেন, আবহাওয়া পরিবর্তনের এবং খাওয়ার কারণে এমনটি হতে পারে। এদিকে আইসিডিডিআরবি,বলছে তাদের সব ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
প্রতি ঘণ্টার হিসাবে রোগী ভর্তি হচ্ছে ৯০-১০০ জন রোগী আসছে। চিকৎসকদের মতে, হঠাৎ গরম, বাহিরের অস্বাস্থ্যকর খাবার ও সাপ্লাই পানি পান করায় আক্রান্তের সংখ্যা বেশি। কয়েকজন রোগী সঙ্গে কথা বললে তারা বলেনন,পানির সমস্যার কারণে এমনটা হয়েছে। আমাদের এলাকার সব ফার্মেসির স্যালাইন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু রোগী কমছে না।’ একজন বলেন, ‘পানিতে ময়লার মতো আসে। প্রথমে আমার বাবা আক্রান্ত হন। তারপর আমার মা এবং আমি আক্রান্ত হই।