|
হাম: একদিনে ৯ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাম: একদিনে ৯ শিশুর মৃত্যু, বেশি ঢাকায় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ভাইরাসজনিত ছোঁয়াচে এ রোগে আক্রান্ত হয়ে যে ৩ শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকা বিভাগের। আর উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে এই বিভাগের রয়েছে দুইজন। সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৪৭ জন এবং হামের উপসর্গ নিয়ে ২২৬ জন মারা যাওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিন নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১০৫ জন ঢাকায় মারা গেছেন; আর ৭০ জন রাজশাহী বিভাগের। হাম আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ২৭৬ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে, তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৬ জন। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৩৭৬ শিশু ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ৫ জন ভর্তি হয়েছে রংপুরে। গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন হাসপাতালে এসেছে। এদের মধ্যে ৪ হাজার ৮৫৬ শিশুর হাম শনাক্ত হয়েছে। এদিকে গেল ২০ এপ্রিল থেকে সারাদেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের কর্মসূচি শুরু হয়েছে। এ পর্যন্ত দেশের আট বিভাগে ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ শিশু টিকা পেয়েছে। এ ছাড়া দেশের ১২টি সিটি করপোরেশনে ১৩ লাখ ৩১ হাজার ৩১৯ শিশু টিকা পেয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
