|
জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন
নতুন সময় প্রতিনিধি
|
![]() জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ নির্বাচন মিশন মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থিতা ও অংশগ্রহণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন ভবিষ্যতে দেখা যাবে বলে আশা করছে ইইউ। গত বছরের শেষ দিক থেকে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে অবস্থান করছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে আসা ২২৩ আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন। এর আগে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ওপর প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছিল মিশনটি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
