কয়েকদিন আগে টলিউডের আলোচিত তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি তাদের ছেলে ইউভানকে নিয়ে আজমির শরীফ দরগায় গিয়ে পিতা ও পুত্রের মাথায় টুপি পরা ছবি তুলে সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হন।
এই বিষয়টি নিয়ে রাজ চক্রবর্তী ভারতীয় একটি সংবাদমাধ্যমে ক্ষোভ ঝেড়ে বলেন, ‘এসব দেখে অবাক হয়ে যাচ্ছি; আজকাল মানুষের চিন্তাভাবনা, সংস্কৃতি কতটা নীচে নেমে গিয়েছে। ওরা ইউভানকেও ছাড়ছে না। একজন বাঙালি হিসেবে আমি সব ধর্মে বিশ্বাসী, আর এই ধরনের ঘৃণাকে কখনই প্রশ্রয় দেব না।’
রাজ আরো বলেন, ‘আমি সমস্ত ধর্মীয় স্থানে ঘুরতে যেতে ভালোবাসি। এটা নিয়ে কে কী ভাবল আমার কিছু যায় আসে না। আর এই ধরনের মিম যারা বানাচ্ছে তারা মানসিকভাবে অসুস্থ। নয়তো একটা ছোট বাচ্চাকে টেনে আনত না।’