ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 5:24 PM

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপিত

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপিত

"সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে  ২৮ এপ্রিল ২০২৬ ইং মংলবার নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস
উদযাপিত হয়েছে। নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করেন।

নরসিংদী জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন,  নরসিংদীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী আহসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন হাবীব, নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, নরসিংদীর সিভিল সার্জন ডাঃ বুলবুল আহমেদ, নরসিংদীর পুলিশ সুপার, জেলা লিগ্যাল এইড অফিসার বিচারক এফ এম সাফায়াত হোসেন ,নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া,  আইনগত সহায়তা দিবস উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্য দেন । 

বক্তৃতায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট , জেলা প্রশাসক ও পুলিশ সুপার ,সিভিল সার্জন , এডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া, সকলেই আইনগত সহায়তা দিবসের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, এই দিবসটি প্রতি বছরের ২৮ এপ্রিল উদযাপন করা হয়। বক্তারা বলেন যে ,সরকার অসহায় দোস্ত, দরিদ্র ,হত দরিদ্র, নারী পুরুষ আর্থিকভাবে অক্ষম ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের বিনা টাকায় আইনগত সহযোগিতা করেন । 

আর্থিকভাবে অসচ্ছল, অক্ষম ,নারী ,পুরুষ প্রতিবন্ধী,  শিশু এই ধরনের অক্ষম ব্যক্তিদের আইনগত সহায়তা পেতে কোন টাকা পয়সা লাগে না ,আর্থিকভাবে অক্ষম ব্যক্তিদের মামলার যাবতীয় ব্যয়  সরকার বহন করেন। জেলা লিগ্যাল এইডের মাধ্যমে, পারিবারিক সহিংসতা, দেনমোহর যৌতুক, বাটোয়ারা ,৫ লক্ষ টাকার নিচে পরিমাণের চেকের মামলা, পিতা মাতার ভরণপোষণ, ইত্যাদি বিরোধীয় মামলা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে প্রথমে আপোষ মীমাংসার  চেষ্টা করা হয়।

আপোষ ব্যর্থ হলে পরবর্তীতে জেলা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীর  মাধ্যমে ভিকটিম বা বিচার প্রার্থীদের আইনগত সহায়তা দেওয়া হয়। তাছাড়া সাধারণ বিচার প্রার্থীদেরও আইনগত পরামর্শ দেওয়া হয়। তাছাড়া    জেলার লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী হিসেবে এ বছর দুইজন  আইনজীবীকে শ্রেষ্ঠ আইনজীবী হিসেবে সম্মাননা  ক্রেস্ট প্রদান করেন। তাড়া হলেন, এডভোকেট শাজাহান মিয়া ও ইসরাত জাহান সম্পা।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ও দায়রা জজশীপের বিচারকবৃন্দ ও চীফ জুডিসিয়াল আদালতের বিচারকবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ , সম্পাদক এডভোকেট মজিদ সিকদার,পিপি এডভোকেট আব্দুল বাসেত ভূঁইয়া, নারী ও শিশু ট্রাইবুনালের পিপি এডভোকেট শিরিন আক্তার  শেলী ও  বিচার প্রার্থী মানুষ,সাংবাদিক ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status