ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪০.১৬%
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 January, 2022, 1:14 PM

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪০.১৬%

রাজশাহীতে করোনা শনাক্তের হার ৪০.১৬%

করোনার উচ্চঝুঁকিতে থাকা রাজশাহীতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গতকাল বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। তাতে ৪১ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৮১ নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৯৭ জনের।

করোনা শনাক্ত হওয়া প্রত্যেকেই রাজশাহী জেলার বাসিন্দা। সেই হিসেবে গত এক দিনে জেলায় করোনা শনাক্তের হার ৪০ দশমিক ১৬ শতাংশ। সম্প্রতি করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি।

এদিকে, রেকর্ড করোনা শনাক্তের দিনে রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। মারা যাওয়া রোগীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এর বাইরে হাসপাতালের করোনা ইউনিটে রোগী মৃত্যুর খবর নেই।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে মারা গেছেন একজন। এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৩ জন।

বর্তমানে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের৭ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার ৩ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৬ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৬ জন।  হাসপাতলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৫ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন। এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status