ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
প্রথমবারের মতো পুতিন-রাইসি বৈঠক, পারস্পরিক সম্পর্কোন্নয়নের আশাবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 1:08 PM

প্রথমবারের মতো পুতিন-রাইসি বৈঠক, পারস্পরিক সম্পর্কোন্নয়নের আশাবাদ

প্রথমবারের মতো পুতিন-রাইসি বৈঠক, পারস্পরিক সম্পর্কোন্নয়নের আশাবাদ

প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় বুধবার রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবনে পুতিন-রাইসি মধ্যকার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নের বিষয়ে সমর্থন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সবশেষ ২০১৭ সালে রাশিয়া সফরে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি। আর গত বছরের আগস্টে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই রাশিয়ায় ইব্রাহিম রাইসির প্রথম সফর। দুই দিনের সফরে বুধবার রাশিয়ায় যান তিনি।

রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করে ইব্রাহিম রাইসি বলেন, ‘ইরান ৪০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা চলছে। তবে এসব নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে উল্লেখ করে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদকে একযোগে সমর্থনের বিষয়ে রাশিয়া-ইরানের সফল অভিজ্ঞতাকে স্মরণ করিয়ে দেন ইব্রাহিম রাইসি।

ইব্রাহিম রাইসি বলেন, ‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানো ও উন্নয়নে আমাদের কোনো বাধা নেই।’

রাইসির উদ্দেশ্যে পুতিন বলেন, ‘আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।’

সফরের দ্বিতীয়দিনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার পার্লামেন্ট ডুমায় ইরানের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status