ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
কান্না নিয়ে ব্যঙ্গ করার আবেগঘন হয়ে যা বললেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 12:52 PM
সর্বশেষ আপডেট: Thursday, 20 January, 2022, 12:55 PM

কান্না নিয়ে ব্যঙ্গ করার আবেগঘন হয়ে যা বললেন

কান্না নিয়ে ব্যঙ্গ করার আবেগঘন হয়ে যা বললেন

এফডিসিতে এক বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে হাউমাউ করে কান্নার ঘটনায় নায়ক রিয়াজকে নিয়ে দুই দিন ধরে হাসরস্য চলছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে সামেনে রেখে এই ঘটনাকে ‘নাটক’ বলে তাচ্ছিল্য করেছেন অনেকে। এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেতা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান একসময়ের জনপ্রিয় এই নায়ক।

এফডিসিতে কান্নার বিষয়ে রিয়াজ বলেন, ‘আমরা শিল্পী। তবে একজন মানুষের মধ্যে সহজাত যে আবেগ থাকে, সেটা আমাদের মাঝেও আছে। আমার মা যখন মারা গেছিলেন, আমি যখন কাঁদছিলাম, অনেকের কাছেই তখন মনে হয়েছিল এটা হয়তো এক ধরনের অভিনয়। এটা আমি ফেস করেছি বিগত দিনে। এটা শিল্পীদের একটি চিরায়ত ব্যাপার।’

তিনি বলেন, ‘একজন সত্তরোর্ধ বৃদ্ধ, ষাটোর্ধ্ব নারী, যাদের সদস্যপদ বাতিল হয়েছিল, তারা আমাদের সঙ্গে গতকাল নির্বাচনি গানের তালে নাচছিল। এই মানুষগুলোর খুব বেশি চাওয়া-পাওয়া নেই। তাদের আনন্দ দেখে এবং তাদের সদস্যপদ বাতিলের বিষয়টি জেনে সহজাতভাবেই আমি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সেই আবেগকে নিয়ে যারা ট্রল করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা এভাবেই ট্রল করতে থাকেন। তাতে আমাদের কিছু যাবে-আসবে না। কারণ আমি জানি আমি কী, আমার সৃষ্টিকর্তা জানেন আমি কী, শিল্পীরা জানেন আমরা কী।’

রিয়াজ আরও বলেন, ‘কোনো কিছু অন্যভাবে নেওয়ার আগে, কিছু বলার আগে ভাবা উচিত, আমরাও মানুষ। আমাদেরও হাসি-কান্না আছে। আমরা চেষ্টা করি আবেগকে দমিয়ে রাখতে। কিন্তু অনেক সময় দীর্ঘদিনের দমিয়ে রাখা আবেগের বহিঃপ্রকাশ হয়ে যেতেই পারে। একজন বৃদ্ধ শিল্পীকে জড়িয়ে ধরে কেঁদে আমি যদি ভুল করে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন।’

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে দুটি প্যানেল তৈরি হয়েছে। এর মধ্যে একটির সভাপতি হিসাবে লড়বেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসাবে জায়েদ খান। তারা দু’জনেই বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

আরেকটি প্যানেলের সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক হিসাবে চিত্রনায়িকা নিপুন। এই প্যানেল থেকেই সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রিয়াজ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status