ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
টানা তিন হার ভারতের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 12:53 PM

টানা তিন হার ভারতের

টানা তিন হার ভারতের

দক্ষিণ আফ্রিকায় সফরে গিয়ে শুরুটা দুর্দান্তই করেছিল ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জিতে গিয়েছিল অনায়াসেই। তবে সিরিজের বাকি দুই টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করে বিরাট কোহলিরা। বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেও হেরেছে ভারত।

পার্লে প্রথম ওয়ানডেতে ভারতকে ৩১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ৯টি চার এবং চারটি ছক্কায় ৯৬ বলে ১২৯ রানের ঝলমলে শতরান করেন ফন দার দুসেন। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ১৪৩ বলে ১১২ রান। এছাড়া কুইন্টন ডি কক ২৭ রান করেছিলেন।

২৯৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ২৬৫ রান তুলতে সমর্থ হয় ভারত। শিখর ধাওয়ান ৭৯, বিরাট কোহলি ৫১ ও শার্দুল ঠাকুর ৫০ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি, অ্যান্ডিলে ফেহলুকওয়ো ও লুঙ্গি এনগিদি।

এই সফরে এটি ভারতের টানা তৃতীয় পরাজয়। দুর্দান্ত শতকের সুবাদে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া ব্যাটার ফন দার দুসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status