ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
রোনালদো গোল না পেলেও ম্যানইউ জিতেছে বড় ব্যবধানে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 12:56 PM

রোনালদো গোল না পেলেও ম্যানইউ জিতেছে বড় ব্যবধানে

রোনালদো গোল না পেলেও ম্যানইউ জিতেছে বড় ব্যবধানে

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার দিবাগত রাতের ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে তারা। রেড ডেভিলসদের পক্ষে গোল করেছেন এলাঙ্গা, ম্যাসন গ্রিনডউড ও মার্কাস রাশফোর্ড।

ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য, চারটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৫তম মিনিটে ম্যানইউয়ে হয়ে প্রথম গোলটি করেন এলাঙ্গা। এর ৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন গ্রিনউড। ম্যাচের ৭৭তম মিনিটে গোল করে রেড ডেভিলসদের ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড।

তিন গোল হজমের পর শেষ দিকে একটি গোল পরিশোধ করে ব্রেন্টফোর্ড যা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। এই ম্যাচে কোনো গোল না পেলেও দুটি অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ। স্বদেশি ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেছেন ম্যাচের ৭১তম মিনিট পর্যন্ত।

এই জয়ের পরও প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা সাতে রয়েছে ম্যানইউ। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৩৫।  ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status