ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আজ কানাডা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 12:49 PM

বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আজ কানাডা

বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে আজ কানাডা

সেন্ট কিটসের উইকেটে আগে ব্যাটিং করার ঝুঁকিটা এখন কমবেশি টের পাচ্ছে এই মাঠে খেলা দলগুলো। বিশেষ করে শিরোপা ধরে রাখার মিশনে গিয়ে প্রথম ম্যাচেই প্রবল প্রতিপক্ষ ইংল্যান্ডের সামনে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ।

উইকেটে কিছুটা সবুজ ঘাস থাকায় সকালের দিকে ইংলিশ পেসারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাই বাজে হার দিয়েই যুব বিশ্বকাপ শুরু করতে হয়েছে রাকিবুল হাসানের দলকে। অবশ্য ‘এ’ গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত হওয়ায় তাদের নক আউট পর্বে যাওয়া নিয়ে কোনো সংশয়ই থাকার কথা নয়। যদিও মাঠে সেটি প্রমাণের দায়ও আছে।

আজ সেন্ট কিটসের কোনারি স্পোর্টস ক্লাব মাঠে হবে সেই পরীক্ষাই। আজ তারা সামনে পাচ্ছে কানাডার যুবাদের। অবশ্য ইংল্যান্ডের কাছে হারার পর থেকেই ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়ের কথা ঘোষণা করে আসছেন অধিনায়ক রাকিবুল। তিনি বলেন, ‘পরের ম্যাচে শক্তিশালী ব্যাটিং নিয়ে ঘুরে দাঁড়াতে চাই। আমাদের মূল ব্যাটাররা পারফর্ম করতে পারলে পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াব আমরা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status