ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বাজারের কথা বলে স্বামী-সন্তান রেখে উধাও গৃহবধূ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 20 January, 2022, 12:44 PM

বাজারের কথা বলে স্বামী-সন্তান রেখে উধাও গৃহবধূ

বাজারের কথা বলে স্বামী-সন্তান রেখে উধাও গৃহবধূ

বিয়ের ১৫ বছর পর স্বামী সন্তান ফেলে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেপাত্তা বধূ। স্ত্রীকে ফিরে পেতে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন স্বামী। পুলিশের সাহায্যও চেয়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার রিষড়ায়।

সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি সকালে বাজার করার কথা বলে বাড়ি থেকে বের হন  কবিতা সিং। তারপর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান মেলেনি। এরইমধ্যে গৃহবধূর স্বামী ধর্মেন্দ্র সিং রিষড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, সোশ্যাল মিডিয়ায় কারো সঙ্গে যোগাযোগ ছিল ওই গৃহবধূর। তার সঙ্গেই কোথাও চলে গিয়ে থাকতে পারেন কবিতা।

১৫ বছর আগে কোন্নগর চটকল এলাকার কবিতাকে ভালোবেসে বিয়ে করেন ধর্মেন্দ্র। তাদের ঘরে ১৩ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে। রিষড়া এলাকায় একটি ট্রাভেলিং এজেন্সি রয়েছে ধর্মেন্দ্রর। এদিকে স্ত্রী নিখোঁজ হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন ধর্মেন্দ্র।

তিনি জানান, ৬ বছরের মেয়ে সারা দিন ধরে কেঁদে যাচ্ছে মায়ের জন্য। কী করে সামলাবেন ভেবে পাচ্ছি না। তিনি সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে ফিরে আসার আবেদনও জানিয়েছেন। তার থেকেই মিলেছে চাঞ্চল্যকর তথ্য।

ধর্মেন্দ্র জানান, দীর্ঘ ১৫ বছরের বিবাহিত জীবনে স্ত্রীর সঙ্গে তার কোনো অশান্তি হয়নি। তবে কবিতা বেশ কিছুদিন ধরে কারও সঙ্গে অনেক রাত পর্যন্ত চ্যাট করতো। ধর্মেন্দ্রর সন্দেহ কারও প্ররোচনায় পা দিয়ে ঘর ছেড়েছে স্ত্রী। ধর্মেন্দ্রর আবেদন সন্তানদের মুখ চেয়ে যেন স্ত্রী ফিরে আসে। সেক্ষেত্রে স্ত্রী ফিরে এলে তিনি তাকে ঘরে ফিরিয়ে নেবেন। অন্যদিকে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status