ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
অস্ত্রোপচার সফল, প্রিয়াঙ্কাকে দেখতে গেলেন প্রাক্তন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 7:50 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 December, 2021, 8:07 PM

অস্ত্রোপচার সফল, প্রিয়াঙ্কাকে দেখতে গেলেন প্রাক্তন স্বামী

অস্ত্রোপচার সফল, প্রিয়াঙ্কাকে দেখতে গেলেন প্রাক্তন স্বামী

টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) তার পায়ের ভাঙা অংশে প্লেট বসানো হয়েছে। আরো দু’দিন হাসপাতালে থাকতে হবে এই তারকাকে। তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। প্রিয়াঙ্কার চিকিৎসক বিশাল ভকতের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

অভিনেতা রাহুল ব্যানার্জির সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে পুত্র সহজকে নিয়ে আলাদা থাকেন প্রিয়াঙ্কা। এ দুর্ঘটনার পর প্রিয়াঙ্কাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাহুল। এ অভিনেতা বলেন—‘প্রিয়াঙ্কার অস্ত্রোপচার ভালোভাবেই সম্পন্ন হচ্ছে। সহজ বাড়িতেই রয়েছে। আপাতত বেশ কয়েকটা দিন বিশ্রামেই থাকতে হবে প্রিয়াঙ্কাকে।’

অস্ত্রোপচার সফল, প্রিয়াঙ্কাকে দেখতে গেলেন প্রাক্তন স্বামী

অস্ত্রোপচার সফল, প্রিয়াঙ্কাকে দেখতে গেলেন প্রাক্তন স্বামী

জানা গেছে, গত শুক্রবার (৩ ডিসেম্বর) প্রিয়াঙ্কার শুটিং সেটে হঠাৎ একটি মোটরসাইকেল ঢুকে পড়ে। এই বাইকের চালক মাতাল অবস্থায় ছিলেন। বাইকটি কর্ডন ভেঙে সরাসরি প্রিয়াঙ্কা ও তার সহ-অভিনেতা অর্জুন চক্রবর্তীকে ধাক্কা দেয়। এরপর সঙ্গে সঙ্গেই এই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক্স রে করার পর জানা যায় এই অভিনেত্রীর ডান পায়ের টিবিয়ার হাড় ভেঙে গেছে। শনিবার তার ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সাসন সার্জারি করারে সিদ্ধান্ত নেয় ডাক্তার।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, প্রিয়াঙ্কার হাড় ঠিক করতে তার পায়ে প্লেট বসানো হয়েছে। পরবর্তীতে হাড় জোড়া লাগলেও প্লেট সরানো হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status