|
ভারতের বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সৌরভ
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতের বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সৌরভ শনিবার (৪ ডিসেম্বর) বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে বৈঠকে বসেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরপর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি দলের পারফরম্যান্স নিয়ে হতাশা লুকাতে পারলেন না। সৌরভ বলেন ‘সত্যি কথা বলতে ২০১৭ এবং ২০১৯ সালে আমরা খারাপ খেলিনি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ফাইনালে হেরেছি। ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে আমরা দুর্দান্ত খেলেছি। সবাইকে অনায়াসে হারিয়েছি। কিন্তু তারপর সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার। একটা খারাপ দিনের জন্য সব ভাল পারফরম্যান্স ভেস্তে গেল। এরপরই বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘এবারের পারফরম্যান্সে আমি খানিকটা হতাশ। আমার মনে হয়, গত কয়েক বছরে আমার দেখা সবচেয়ে খারাপ পারফরম্যান্স এটাই।’ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু করে বিরাট কোহলির দল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পরই কার্যত আসর থেকে ছিটকে যায় তারা। এরপর আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিপক্ষে জয় পেলেও নিউজিল্যান্ড ভারতকে কাঁদিয়ে শেষ চারে উঠে যায়। বিশ্বকাপ শেষ হয়ে গেছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশও করা গেছে। কিন্তু সেই জ্বালা এখনো জুড়োয়নি। এর আগে বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে সৌরভ বলেছিলেন, এ বছরের পারফরম্যান্স ভালোই হয়েছে। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদ দিয়ে। দল হিসেবে ভালো করতে পারিনি। আশা করা যায়, ভবিষ্যতে উন্নতি ঘটবে। তবে এমন ব্যর্থতার পর বিসিসিআই সভাপতির হালকা প্রতিক্রিয়া নিয়ে অনেকেই ক্ষুব্ধ হয়েছিলেন। আর তাই এবার সুর পাল্টালেন তিনি। হতাশা না লুকিয়ে খোলাখুলি বললেন। বুঝিয়ে দিলেন, বিশ্বকাপে কোহলিদের পারফরম্যান্সে তিনিও বেশ হতাশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
