ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দেশে করোনা শনাক্ত আরও বাড়ল, মৃত্যু ২৮ হাজার ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 6:45 PM
সর্বশেষ আপডেট: Monday, 6 December, 2021, 9:52 AM

দেশে করোনা শনাক্ত আরও বাড়ল, মৃত্যু ২৮ হাজার ছাড়াল

দেশে করোনা শনাক্ত আরও বাড়ল, মৃত্যু ২৮ হাজার ছাড়াল

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার একজনে।

রোববার (৫ ডিসেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জন।
 
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৯ হাজার ১৩২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ০৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৬ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জন।
 
এর আগে শনিবার (৪ ডিসেম্বর) করোনায় ছয়জন মারা যান। অন্যদিকে করোনা শনাক্ত হয় ১৬৭ জনের দেহে।
 
এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (৫ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৫ হাজার ৬৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৫ লাখ ২৫ হাজার ৫৮৩ জন।
 
এর আগে শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৭ হাজার ৩২৭ জন। শনাক্ত হয়েছিল ৬ লাখ ৮৮ হাজার ১১৪ জন।
 
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৫৭ লাখ ৩০ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ৬৪ হাজার ৫৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার ২২৬ জন।
 
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৪ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৭৯১ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৮ হাজার ৬০৮ জনের।
 
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৬ লাখ ৩২ হাজার ৬১৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৬২০ জনের।
 
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৬০৬ জনের।
 
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪ লাখ ২১ হাজার ১০৪ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৫১ জন।
 
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭ লাখ ৬৯ হাজার ১১ জন। মারা গেছেন ২ লাখ ৮০ হাজার ৭২ জন।
 
আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, জার্মানি অষ্টম, ইরান নবম এবং আর্জেন্টিনা দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩১তম।
 
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status