ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
জোনাইদ সালমান পেল হুইল চেয়ার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 December, 2021, 6:11 PM

জোনাইদ সালমান পেল হুইল চেয়ার

জোনাইদ সালমান পেল হুইল চেয়ার

ময়মনসিংহের গৌরীপুরের জোনাইদ সালমান (১১) নামের এক প্রতিবন্ধী শিশু একটি হুইল চেয়ার চেয়ে পেলেন দুটি।এতে খুশি জোনাইদ সালমান ও তার বাবা মা এবং যারা চেয়ার দিয়েছেন তাদের জন্য তিনি মহান আল্লাহ তালা র কাছে দোয়া করেন।জোনাইদ সালমান উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বৃ-ডৌহাখলা গ্রামের মো.রেজাউল করিম ও জোবেদা আক্তারের ছেলে।

বাবা গার্মেন্টস শ্রমিক ও মা গৃহকর্মী কাজ করেন।গত ২৯ নভেম্বর প্রতিবন্ধী ছেলের জন্য ‘অসহায় মায়ের আকুতি,চান একটি হুইল চেয়ার’শিরোনামে বিডি২৪লাইভ ডটকম এ সংবাদ প্রকাশিত হয়।সংবাদটি ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার দুবাই প্রবাসী মো.কবির হোসেনের দৃষ্টি হয়।

পরে জেলা পরিষদের সদস্য এইচএম খায়রুল বাসার ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার দুবাই প্রবাসী মো.কবির হোসেন হুইল চেয়ার পাঠান।অসহায় মায়ের আকুতি, চান একটি হুইল চেয়ার’ শিরোনামে মা জোবেদা খাতুন সরকার ও সমাজের বিত্তবানদের কাছে অসহায় ছেলের জন্য ভালো চিকিৎসা ও একটি হুইল চেয়ারের কথা বলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status