ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে হিজড়াদের ব্যাপক সংঘর্ষ, সিমু-মিমসহ আহত ৮
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 6:06 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 December, 2021, 7:30 PM

রাজধানীতে হিজড়াদের ব্যাপক সংঘর্ষ, সিমু-মিমসহ আহত ৮

রাজধানীতে হিজড়াদের ব্যাপক সংঘর্ষ, সিমু-মিমসহ আহত ৮

রাজধানীর উত্তরায় তৃতীয় লিঙ্গের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। এতে আইরিন, সিমু, মিমসহ তাদের আট সদস্য আহত হয়েছেন।

৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। কিন্তু হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আহত অন্যরা হলেন- সৃষ্টি, অন্তরা, কমলা, পায়েল বৃথী ও অপু। এ ঘটনায় উত্তরার ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে মারামারির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, তৃতীয় লিঙ্গের কিছু সদস্য আহত হয়েছেন। এর আগে ২৫ অক্টোবর উত্তর পশ্চিম থানায় আব্বাস উদ্দীন আশিক নামের এক ব্যক্তি ২-৩’শ তৃতীয় লিঙ্গের সদস্যদের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। কিন্তু ঐ ঘটনার কোনো সত্যতা পায়নি পুলিশ। আজকের ঘটনাও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই।

সেক্টর কল্যাণ সমিতির নিরাপত্তা প্রহরী জাকির হোসেন জানান, সকাল ১০টার দিকে তৃতীয় লিঙ্গের একটি গ্রুপ লাঠি দিয়ে ৭-৮ জন তাদের অন্য গ্রুপের সদস্যদের ওপর হামলা করে। এ সময় প্রত্যক্ষদর্শী একজন ঘটনার ভিডিও করার চেষ্টা করলে তাকেও মারপিট করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status