৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারী। এ নির্বাচনকে কেন্দ্র করে ৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ১০টি ইউনিয়নের প্রার্থীদের দলীয় মনোনয়ন চুড়ান্ত করেছেন মনোনয়ন বোর্ড। মনোনয়ন ঘোষনার পরপরই নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীর কর্মী সমর্থকেরা সম্ভব্য প্রতিদ্বদ্বী প্রার্থীদের বাড়ীর সামনে হাত বোমা বিস্ফরণ ঘটিয়ে এলাকায় আতংস্ক ছড়ানোর চেষ্ঠা করার ঘটনায় পাংশা থানায় পৃথক ২টি বিস্ফরক আইনে মামলা হয়েছে।
এ মামলায় হাবাসপুর ও মৌরাট ইউনিয়ন থেকে ৫জনকে গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। জানাগেছে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা গোলাম মোস্তফা আবু’র বাড়ীর সামনে রাত আনুমানিক ১১ টার দিকে বিস্ফরণ ঘটায় বর্তমান চেয়ারম্যন ও পূনরায় নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থী আব্দুল আলীম মন্ডলের কর্মীরা এ ঘটনায় পাংশা থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে জেল বাজতে প্রেরণ করেছেন।
অপর দিকে উপজেলার মৌরাট ইউনিয়নে মৌরাট গ্রামে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নেতা চেয়ারম্যান প্রার্থী মোঃ শওকত আলী সরদারের বাড়ীর সামনে আতংস্ক ছড়াতে ককটেল বিস্ফরন ঘটায় নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিকের কর্র্মীরা। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিকের ছেলে শামীম প্রামানিকসহ ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ।
এছাড়াও শরিসা,পাট্টার বিভিন্ন স্থানে এই হাত বোমা বিস্ফরণ ঘটানোর সংবাদ পাওয়া গিয়েছে। এ ব্যাপারে পাংশা থানার সেকেন্ট অফিসার এস আই মোঃ হুমায়ুন রেজা বলেন পৃথক ২টি মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।