ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
এক ইউনিয়নে আওয়ামী লীগের ১১ চেয়ারম্যান পদপ্রার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 October, 2021, 3:58 PM

এক ইউনিয়নে আওয়ামী লীগের ১১ চেয়ারম্যান পদপ্রার্থী

এক ইউনিয়নে আওয়ামী লীগের ১১ চেয়ারম্যান পদপ্রার্থী

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তফসিলভূক্ত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়ে আবেদন করেছেন ১১জন। আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানপ্রার্থী মাস্টার আবুল খায়ের মৃত্যুতে প্রথম ধাপের তফসিলভূক্ত এ ইউনিয়নটির নির্বাচন বন্ধ হয়ে যায়।

দ্বিতীয় ধাপের তফসিলভূক্ত হওয়ায় আগামী ২ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ঘোষণামতে গতকাল (শুক্রবার) বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ দলীয় নমিনেশন প্রত্যাশীদের আবেদন নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এখানে দলের ১১জন নেতা নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন।

আবেদনকারীরা হচ্ছেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম হাওলাদার, ইছাহাক আলী হাওলাদার, মাস্টার সাইদুর রহমান, মো. হাসিব খান, আমির হোসেন মানিক, আলমগীর হোসেন হাওলাদার, সায়েদুজ্জামান সাইদ, সরোয়ার হোসেন হাওলাদার, রেজাউল করিম ও প্রায়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী মাস্টার আবুল খায়ের হাওলাদারের ছেলে আবু সাহরিয়ার শান্ত।

শনিবার (২ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমরা প্রতিটি আবেদন যাচাই বাছাই করে জেলা কমিটির কাছে প্রস্তাবনা পাঠাবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status