ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
খিদে পেলে খাওয়া যাবে যে শাড়ি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 October, 2021, 3:56 PM

খিদে পেলে খাওয়া যাবে যে শাড়ি

খিদে পেলে খাওয়া যাবে যে শাড়ি

শাড়ি পরে সেজেগুজে কোথাও বেড়াতে বেরিয়েছেন। রাস্তায় খিদে পেয়ে গেলো। এই পরিস্থিতিতে খিদে কমাতে পারে আপনার পরনের শাড়ি। অবাক হলেও সত্যি।  এমন শাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের কেরালার শিল্পী আনা এলিজাবেথ জর্জ।

অভিনব এই শাড়ি পরা তো যাবেই সেই সাথে পেটও ভরাতে পারবেন। আনার তৈরি শাড়ি সাড়ে পাঁচ মিটার। ১০০টি স্টার্চের ওয়েফার কাগজ জোড়া লাগিয়ে ‘কাসাভু’ ডিজাইনের শাড়িটি তৈরি করেছেন তিনি। এই স্টার্চের ওয়েফার সাধারণত কেকে ব্যবহার হয়। কেরালাতে  ‘কাসাভু’ ডিজাইনের শাড়ি  তৈরি হয়। একদিন তার মায়ের ‘কাসাভু’ ডিজাইনের শাড়ি দেখেন আনা। তারপরই এমন ডিজাইনের শাড়ি তৈরির কথা মাথায় আসে তার।

ওই শিল্পী বলেন, খেতে পারা যাবে এমন শাড়ি তৈরির ইচ্ছা হয় একটি রুমাল দেখে। আনার দাবি, ছোটবেলায় একজনকে এমন রুমাল তৈরি করতে দেখেছিলেন। তারপর থেকে ইচ্ছা মনে দানা বাঁধে। সেই ইচ্ছাপূরণই হল ওনাম উৎসবের সময়। নিজেই ইনস্টাগ্রামে শাড়ির ভিডিও শেয়ার করেছেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আনার শাড়ি তৈরিতে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। তবে আনার তৈরি বিশেষ শাড়ি জনসাধারণ কিনতে পারবেন কি না সে বিষয়ে কিছুই জানায়নি শিল্পী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status