ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩
সোনাক্ষীর প্রথম প্রেম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 October, 2021, 4:00 PM

সোনাক্ষীর প্রথম প্রেম

সোনাক্ষীর প্রথম প্রেম

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এক সাক্ষাৎকারে প্রথম প্রেম নিয়ে স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী।

স্কুল জীবনেই প্রথম প্রেমে পড়েছিলেন ‘দাবাং’ অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার মতে, এটি অনেকটা প্রথম প্রেমের মিষ্টি অনুভূতি ছিল। সম্ভবত স্কুলে। আমার বয়স তখন ১৪ অথবা ১৫। টমবয় ছিলাম এজন্য অনেকেই আমাকে পছন্দ করতো না। কিন্তু এক বেচারা আমাকে পছন্দ করতে শুরু করে। এরপর আমিও বলি, ঠিক আছে, আমিও তোমাকে পছন্দ করি। স্কুল শেষ, সেই সম্পর্কও শেষ।

তবে প্রথম প্রেম মজার ছলে হলেও পরে সত্যিকারের প্রেমে পড়েছিলেন সোনাক্ষী। এই অভিনেত্রীর ভাষায়, ‘আমার বয়স যখন ২১ অথবা ২২ তখন সত্যিকারের প্রেমে পড়েছিলাম। অনেকদিনের সম্পর্ক। পাঁচ বছরের বেশি সময় টিকেছিল।’

সোনাক্ষী আরো বলেন, ‘আমার মতে, প্রত্যেক সম্পর্ক থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। সামনে এগিয়ে যাওয়া জরুরি। কারণ প্রত্যেক মানুষই আলাদা এবং তাদের ব্যক্তিত্বও ভিন্ন। এমন একজনকে খুঁজে বের করতে হবে যে আপনাকে সহ্য করতে পারবে।’

সম্প্রতি সোনাক্ষী অভিনীত ‘মিল মাহিয়া’ গানটি প্রকাশ পেয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন রাশি সুদ। এতেও প্রথম প্রেমের অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status