ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্তকরণ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Sunday, 29 August, 2021, 6:29 PM

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্তকরণ

বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছের পোনা অবমুক্তকরণ

রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। 


উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, প্রকৌশলী সানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল সহ বিভিন্ন দপ্তররের প্রধান এবং জনপ্রতিনিধিগণ।


জাতীয় মৎস্য সপ্তাহে দেশী প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। এদিকে জাতীয় মৎম্য সপ্তাহ উপলক্ষে উপজেলার দুইজন সফল মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status