ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পত্নীতলায় কৃষক ও শ্রমিকদের মাঝে খাবার ও স্যালাইন বিতরণ
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 5:42 PM

পত্নীতলায় কৃষক ও শ্রমিকদের মাঝে খাবার ও স্যালাইন বিতরণ

পত্নীতলায় কৃষক ও শ্রমিকদের মাঝে খাবার ও স্যালাইন বিতরণ

নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের অশোকানাই গ্রামে ব্যক্তি উদ্যোগে কৃষক ও শ্রমিকদের মাঝে খাবার ও স্যালাইন বিতরণ করেন।

মঙ্গলবার (৫ মে ) দুপুরে মো.বেলাল হোসেন অশোকানাই মাঠে জিরা ধান কাটায় ব্যস্ত কৃষক ও দিনমজুরদের মাঝে তিনি বিস্কুট, স্যালাইন ও শরবত বিতরণ করেন।

প্রখর রোদে কাজ করা কৃষক ও শ্রমিকদের মাঝে এ উদ্যোগে স্বস্তি ফিরে আসে। দিনমজুর এমদাদুল বলেন, “এই গরমে শরবত খেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি।” অপর শ্রমিক আনিছুর রহমান জানান, “রোদে কাজ করার সময় আমাদের কাছে এসে খাবার ও স্যালাইন দিয়েছেন—এতে আমরা খুব খুশি।”

স্থানীয়রা জানান, বেলাল হোসেনের এমন মানবিক কার্যক্রম এলাকায় প্রশংসিত হয়েছে। এ বিষয়ে বেলাল হোসেন বলেন, “মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য। প্রাথমিক সেবার প্রয়োজন হলে আমাকে ফোন দিলে আমি দ্রুত ছুটে যাব।”তার এই উদ্যোগে কৃষক ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটেছে এবং এলাকাজুড়ে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status