|
দর্শনার নয় মামলার আসামি রাসেদ গ্রেপ্তার
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দর্শনার নয় মামলার আসামি রাসেদ গ্রেপ্তার গ্রেপ্তার রাসেদ দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, মারামারি, পুলিশের কাজে বাধা প্রদান, গুরুতর আঘাত এবং বাড়িতে অগ্নিসংযোগসহ একাধিক মামলা বিচারাধীন।দীর্ঘদিন ধরে পলাতক থেকে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি। ইতিমধ্যে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তার ভয়ে সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এই অভিযানের মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত হবে বলে মনে করেন তারা।দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
