ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৮ আষাঢ় ১৪৩৩
ময়মনসিংহে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের প্রভাষক হান্নান বহিষ্কার
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 5:43 PM

ময়মনসিংহে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের প্রভাষক হান্নান বহিষ্কার

ময়মনসিংহে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের প্রভাষক হান্নান বহিষ্কার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের প্রভাষক এর বিরুদ্ধে নানান অনিয়ম ও সংশ্লিষ্ট কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল এর সাথে অসৌজন্যমূলক আচরণের কারণে মোঃ হান্নান তালুকদারকে চূড়ান্ত ভাবে বহিষ্কার করা হয়েছে। 


জানা গেছে,ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের নিয়মশৃঙ্খলা অমান্য করাসহ প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে আসছেন প্রভাষক মোঃ হান্নান তালুকদার। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নিয়ে ষড়যন্ত্র এবং ক্লাস ফাঁকি বিষয়টি উঠে এসেছে। 

একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন তিনি। উনার এই উদ্ধত্যপূর্ণ আচরণের কারনে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়।  উক্ত কমিটি সরেজমিন তদন্ত পূর্বক নানান অনিয়মের সাথে সংশ্লিষ্টতা পেয়েছে প্রভাষক মোঃ হান্নান তালুকদারের বিরুদ্ধে। 

উল্লেখ্য বিষয়, গর্ভনিং বডির অনুমতি ছাড়াই  গত ১/৩/২০২৬ তারাকান্দা সহকারী কমিশনার ভূমি এস এম নাজমুস সালেহীন বরাবর ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের জমির খারিজ ভাঙ্গার জন্য আবেদন করেন। উক্ত আবেদনের ব্যাপারে কলেজের সভাপতি মোঃ রাকিব তালুকদার ও প্রিন্সিপাল হোসেন আলী চৌধুরী অবগত না। 

গত ২৭/৪/২৬ ইং তারিখে কলেজের শিক্ষার্থী ভর্তির ব্যাপারে বিজ্ঞপ্তি ছাপিয়ে নিজের নাম ব্যবহার করেছেন যা সম্পূর্ণ  অনৈতিক।

উক্ত কলেজের নিয়োগকৃত অধ্যক্ষ থাকার পরেও প্রভাষক মোঃ হান্নান তালুকদার (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) নাম ব্যবহার করে নিজের নামে অপপ্রচার চালিয়েছেন।  যার কারণে কলেজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিভাবকদের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে পড়েছে এবং শিষ্টাচার বহির্ভূত নিজের ক্ষমতা অপব্যবহার করে যা খুশি তাই করে যাচ্ছেন। 

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠানকে ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছেন তিনি। আর এই সকল কারনে অন্যান্য শিক্ষকদের মাঝেও কলেজের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছেন।

উক্ত ঘটনায়, গত ২৯/৪/২০২৬ ইং তারিখে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রাকিব তালুকদার ও প্রিন্সিপাল হোসেন আলী চৌধুরী স্বাক্ষরিত প্রভাষক মোঃ হান্নান তালুকদারকে চূড়ান্ত বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী বলেন, কলেজের অধ্যক্ষ আমি নিজে থাকা অবস্থায় এবং ম্যানেজিং কমিটির সভাপতিকে অবগত না করে কলেজের জমি খারিজ ভাঙার আবেদন ও নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাবি করায় চূড়ান্তভাবে তাকে বহিষ্কার করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status